ভারতের গুয়াহাটিতে শপিং মলের কাছে বিস্ফোরণ, আহত ৬

ভারতের আসামের গুয়াহাটির একটি শপিংমলের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছয় জন আহত হয়েছেন। এদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর। আহতদের হাসাপাতালে নেয়া হয়েছে।
বুধবার রাত ৮টার দিকে গুয়াহাটির চিড়িয়াখানা সড়ক এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফা এই হামলার দায় স্বীকার করেছে।
এনডিটিভি জানিয়েছে, পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। পুলিশ কমিশনার দীপক কুমার বলেছেন, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






