বিনোদন

বড় পর্দায় আয়ুষ্মানের নতুন ছবি, তিন দিনে আয় কতো?

প্রেমিক ও প্রেমিকা হাসিমুখে একে অপরকে জড়িয়ে ধরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি প্রেমিক ও প্রেমিকা একে অপরকে জড়িয়ে ধরে হাসছে, ক্যাফে বা রেস্টুরেন্টে বসে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মুক্তির তিনদিন পার করেছে আয়ুষ্মান খুরানা ও বাণী কাপুর অভিনীত ছবি ‘চন্ডীগড় করে আশিকী’। রোমান্টিক ঘরানার এক ট্রান্সজেন্ডার নারীকে ঘিরে নির্মিত এই ছবিটিকে নিয়ে ইতিমধ্যেই দর্শক এবং সমালোচকরা মিশ্র প্রতিক্রিয়া দিতে শুরু করেছে।

করোনা পরিস্থিতিতে যেখানে ওটিটি প্লাটফর্মকেই ছবি মুক্তির অন্যতম মাধ্যম হিসেবে বেছে নিচ্ছেন পরিচালক ও প্রযোজকরা, সেখানে সিনেমা হলে ছবিটি মুক্তি দিয়ে সাহসী পদক্ষেপ নিয়েছেন ‘চন্ডীগড় করে আশিকী’ নির্মাতা।

তিন দিনে ছবিটির মোট আয় ১৪.৫৩ কোটি রুপি। যেখানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিনে ছবিটির আয় যথাক্রমে ৩.৭৫, ৪.৮৭ এবং ৫.৯১ কোটি রুপি।

এদিকে করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ ছিল মহারাষ্ট্রের সিনেমা হলগুলো। ফলে বলিউডে বেশ কিছু ছবি মুক্তির জন্য আটকে ছিল। মহারাষ্ট্রে সিনেমা হল খোলার ঘোষণার পর পরই দীপাবলিতে মুক্তি পায় রোহিত শেঠির ছবি ‘সূর্যবংশী’। অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ অভিনীত ছবিটি মুক্তি পেতেই দীর্ঘ খরা কাটিয়ে হলে ফিরেছেন দর্শকরা।

সেদিক থেকে ‘চন্ডীগড় করে আশিকী’র বক্স অফিস আয় কম হলেও বাজেট অনুসারে বেশ আশাব্যঞ্জক বলে মনে করছেন ছবি সংশ্লিষ্টরা।

বিষয়:আয়ুষ্মান খুরানা বক্স অফিস বাণী কাপুর সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…