চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রোজোভিচকে পেতে ভালোই টেক্কা দিচ্ছে বার্সা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৮ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ইন্টার মিলান মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচকে পেতে আগে থেকেই আগ্রহের কথা জানিয়ে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পার। দৌড়ে নতুন নাম বার্সেলোনা। শেষ খবর, বার্ষিক ৮ মিলিয়ন ইউরোয় দলে টানতে ব্রোজোকে রাজি করিয়ে ফেলেছেন জাভি হার্নান্দেজ।

চলতি মৌসুমের শেষে মিলানের সাথে করা চুক্তির মেয়াদ ইতি ঘটবে ২৯ বর্ষী ডিফেন্সিভ মিডফিল্ডারের। সুযোগ কাজে লাগিয়ে ফ্রি-ট্রান্সফারে ব্রোজোকে ন্যু ক্যাম্পে যোগ করতে চান জাভি।

ক্রোয়েশিয়ান তারকা ব্রোজো মিলানের নিয়মিত পারফর্মার। ইউরোপজুড়ে তার পজিশনে তার মতো আলো কাড়া ফুটবলার হাতেগোনাই। তাই তাকে দলে পেতে মরিয়া নামিদামি ক্লাবগুলো।

ব্রোজোর পজিশনে বার্সার অন্যতম ভরসার নাম সার্জিও বুসকেটস। ক্যারিয়ারের পড়ন্তলগ্নে আছেন কাতালানদের অধিনায়ক, বেশিদিন তার সার্ভিস পাবেন না জাভি। আগেভাগেই বিকল্প তৈরি রাখতে চায় বার্সা।

ব্রোজোভিচকে পেতে চায় রেড ডেভিলরাও। মিডফিল্ডে নিয়মিতই খাবি খাচ্ছে ফ্রেড ও স্কট ম্যাকটোমিনে। তাদের বিকল্প ভাবতে হচ্ছে রালফ রাঙ্গনিককে। নজরে সবার থেকে এগিয়ে রয়েছেন ব্রোজো।

পিছিয়ে নেই টটেনহ্যামও। মিডফিল্ড শক্তিশালী করতে সম্প্রতি জুভেন্টাস তারকা রদ্রিগো বেন্টানকুরকেকে টানার পরও যথেষ্ট মনে হচ্ছে না স্পারদের। সমাধান হিসেবে ব্রোজোকে চাই তাদের।

Reneta

ঘরের ছেলেকে রেখে দিতে মিলানও লড়াইয়ে ছিল। ৬ মিলিয়ন ইউরো পারিশ্রমিকে চুক্তিও এগিয়ে নিতে চেয়েছিল। নতুন করে বার্সার ৮ মিলিয়নের প্রস্তাবে সবাইকেই টেক্কা দিচ্ছেন জাভি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টারজাভিটটেনহ্যামবার্সাবার্সেলোনাব্রোজোভিচম্যানইউরাঙ্গনিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT