চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিল-পেরু সেমিফাইনাল: ইতিহাস কী বলছে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

ব্রাজিল ও পেরু। একই মহাদেশের দুদল। যদিও ফুটবল ঐতিহ্য ও সাফল্যে বিস্তর ফারাক। জুনের মাঝামাঝি থেকে লড়ছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই। কদিন আগেও মুখোমুখি হয়েছে। গ্রুপপর্বে। ফের মুখোমুখি হতে চলেছে। এবারের দেখার মাহাত্ম্য অবশ্য ভিন্ন। এবার কোপা আমেরিকার সেমিফাইনালের মঞ্চে নামার অপেক্ষা।

রিও ডি জেনিরোর এস্তাদিও অলিম্পিকো নিল্টন সান্তোস স্টেডিয়ামে কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৫টায় মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল ও পেরু।

ব্রাজিল-পেরু: সেমিতে নামার আগে দেখে নেয়া যাক দুদলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস, সাফল্যের পরিসংখ্যান ও শক্তিমত্তার জায়গাগুলো।

দুদল নানা প্রতিযোগিতায় ৪৯ বার মুখোমুখি হয়েছে। ৩৪ জয়ের পিঠে, ৯ ড্র আর মাত্র ৫ হার ব্রাজিলের। কোপায় দুদল মুখোমুখি হয়েছে ২০ বার। এখানেও হলুদ সাম্বাদের আধিপত্য। সেলেসাওদের ১৪ জয়ের পিঠে সেখানে ৩ ড্র ও ৩ হারের স্মৃতি আছে।

গোলের দিক থেকে, পেরুর জালে ৪৬ বার বল জড়িয়েছে ব্রাজিল, বিপরীতে গোল হজম করেছে সবে ১৪টি।

পেরুর বিপক্ষে ব্রাজিলের শেষ জয়টি চলতি কোপার গ্রুপপর্বে হলেও, ব্রাজিলের বিপক্ষে পেরুর শেষ জয়টি সেই ২০১৬ সালে। যুক্তরাষ্ট্রে কোপার ম্যাচেই ১-০ গোলে জিতেছিল পেরুভিয়ানরা। ওই ম্যাচ জিতে কোয়ার্টার নিশ্চিত করেছিল দলটি।

Reneta

আসরে এখন পর্যন্ত অপরাজিত ব্রাজিল। দ্বিতীয় কোয়ার্টারে তারা চিলিকে হারিয়ে এসেছে ১-০ ব্যবধানে। ব্রাজিল তিন জয় ও এক ড্রয়ে গ্রুপ ‘বি’তে সেরা হয়ে শেষ আটে এসেছিল।

সেমিতে নেইমার-বারবোসাদের প্রতিপক্ষ পেরু সেখানে একই গ্রুপে ব্রাজিলের পর দ্বিতীয় সেরা হয়ে আটের টিকেট কেটেছিল।

গ্রুপপর্বে দেখায় পেরুকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল। সান্দ্রো, নেইমার, এভারটন ও রিচার্লিশন গোল করেছিলেন। ম্যাচে সেলেসাওদের লক্ষ্যে থাকা আট শটের বিপরীতে পেরুভিয়ানরা টার্গেট শট নিতে পেরেছিল সবে দুবার, সেটিও জাল পর্যন্ত পৌঁছায়নি।

সেই পেরু প্রথম কোয়ার্টারে জেতে প্যারাগুয়ের বিপক্ষে। নির্ধারিত সময়ের খেলা ৩-৩ গোলে সমতায় থাকার পর টাইব্রেকারে প্যারাগুয়েকে ৪-৩ ব্যবধানে হারিয়ে সেরা চারে আসে।

কোপার গত আসরের ফাইনালে এই পেরুকে হারিয়েই নিজেদের নবম মহাদেশীয় টাইটেল নিশ্চিত করেছিল ব্রাজিল, জিতেছিল ৩-১ ব্যবধানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কনমেবলকোপা আমেরিকা ২০২১টিটেনেইমারব্রাজিল-পেরুলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভয় দেখিয়ে অর্থ দাবি, করদাতাদের সতর্ক করল এনবিআর

জুলাই ৫, ২০২৬

‘বিসিক বর্ষা মেলা’র উদ্বোধন

জুলাই ৫, ২০২৬

পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট বাস্তবায়নে জোর

জুলাই ৫, ২০২৬

পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ৫, ২০২৬

ব্রাজিল-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে?

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT