আন্তর্জাতিক

ব্যর্থ অভ্যুত্থানের বছর পূর্তিতে এরদোগানের ধন্যবাদ

ব্যর্থ অভ্যুত্থানের বছর পূর্তিতে এরদোগানের ধন্যবাদ

তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের এক বছর পূর্তিতে অভ্যুত্থান ঠেকিয়ে দিতে ভূমিকা রাখায় তুরস্কের জনতাকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তিনি বলেছেন,  “সেই রাতে মানুষের হাতে কোনো অস্ত্র ছিল না, তাদের হাতে ছিল একটি পতাকা আর সবচেয়ে বড় কথা, তাদের ছিল বিশ্বাস।”

অভ্যুত্থান ঠেকানোর বছর পূর্তি উপলক্ষে এক বিশাল সমাবেশ হয় রাজধানী ইস্তাম্বুলে। সমাবেশে আবেগঘন বক্তৃতা দেন এরদোগান। কঠিন সেই সময়ে নিজেদের জীবন বাজি রেখে দেশকে যারা রক্ষা করেছেন তাদের স্মরণ করেন তিনি।

হাজার হাজার লোকের সেই সমাবেশে সকলে মিলে গেয়েছে জাতীয় সঙ্গীত। উচ্ছসিত জনগণ হাতে হাতে নিয়ে বেরিয়েছে জাতীয় পতাকা।

গত বছরের ১৫ই জুলাই তুরস্কে ঘটা অভ্যুত্থানে প্রাণ হারায় ২৫০ জন। আহত হয় প্রায় ২ হাজার ১৯৬ জন। অভ্যুত্থানে সমর্থনকারী সন্দেহে ৫০ হাজার জনকে গ্রেফতার করা হয়। চাকরিচ্যুত হয় প্রায় দেড় লাখ মানুষকে। বিরোধীদের মূলোৎপাটনে কঠোর অবস্থান নেন সরকার।

ব্যর্থ অভ্যুত্থানের বছর পূর্তিতে বিশাল সমাবেশ
ব্যর্থ অভ্যুত্থানের বছর পূর্তিতে বিশাল সমাবেশ

দেশের প্রতি সমর্থন প্রকাশ করতেই সমাবেশে যোগ দিয়েছেন বলে জানান অনেকে। এদের একজন জুলফিকার কাহারমান বলছেন, “আমি জানি না সেই রাতে কেনো যে আমার মুত্যু হয়নি! এই কথা এখনো আমাকে তাড়া করে বেড়ায়। কেন আমি ট্যাঙ্কের সামনে সিনা টান করে দাঁড়াইনি? দেশের প্রয়োজনে আমি নিজেকে নির্ভয়ে উৎসর্গ করতে পারি।”

 

বিষয়:তুরস্ক তুরস্কে অভ্যুত্থান রিসেপ তাইয়েপ এরদোগান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…