চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যবসাবান্ধব বাজেট চায় এমসিসিআই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০১৮
অর্থনীতি
A A

নির্বাচনের বছরে চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় ব্যবসাবান্ধব বিচক্ষণ বাজেট প্রণয়নের আহ্বান জানিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এমসিসিআই)। একই সাথে ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়সীমা সাড়ে ৪ লাখ টাকা করারও প্রস্তাব দিয়েছে সংগঠনটি।

রোববার রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর ভবন মিলনায়তনে প্রাক বাজেট আলোচনায় এনবিআরের কাছে এ প্রস্তাব দেয় এমসিসিআই।

সভায় লিখিত প্রস্তাব তুলে ধরে সংগঠনের সহ-সভাপতি গোলাম মাইনুদ্দিন বলেন: ‘বাজেটে ব্যাংক ব্যবস্থাপনার দিকে সরকারকে বিশেষ নজর দিতে হবে। কারণ সব ব্যাংকই তারল্য সংকটে ভুগছে। এ অবস্থা থেকে ব্যাংকগুলোকে উত্তরণ না ঘটাতে পারলে বড় সমস্যায় পড়তে হবে।’

তিনি বলেন: ‘অর্থনীতির ক্ষেত্রে বেশ কিছু সমস্যা রয়েছে, যেগুলো সমাধান না হলে আগামী অর্থবছরে ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়। যেমন, উচ্চ মূল্যস্ফীতির প্রবণতা একটি অন্যতম চ্যালেঞ্জ। এছাড়াও বিদেশি বিনিয়োগ প্রবাহও উল্লেখযোগ্যভাবে কমছে। স্থানীয় শিল্পগুলো যে কর বৈষম্যের মুখোমুখি হচ্ছে তা দূর করতে হবে।’

গোলাম মাইনুদ্দিন বলেন: ‘অনেকে ভাবছেন, নির্বাচনী বছরে সরকার নির্বাচনমুখী বাজেট প্রণয়ন করবে। কিন্তু আমরা আশা করি, নির্বাচন বিবেচনা নয়, দেশের উন্নতির দিকে নজর রেখে চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকার একটি বিচক্ষণ বাজেট প্রণয়ন করবে।’

সংগঠনটির পক্ষে গত ৩ বছর ধরে ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়সীমা না বাড়ার বিষয়টি উল্লেখ করে আড়াই লাখ টাকা থেকে বাড়িয়ে তা সাড়ে ৪ লাখ টাকার প্রস্তাব করা হয়।

Reneta

এরপর এমসিসিআইয়ের বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করার আশ্বাস দিয়ে এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন: ‘নির্বাচনী বাজেট না হয়ে যেন জনকল্যাণমুখী বাজেট হয় আমরা সেদিকে লক্ষ্য রাখবো। নির্বাচন সামনে আছে বলেই যে বাজেট করবো এমন কোনো কথা নয়। বাজেটে হয়তো নির্বাচনী বছরের কিছু নির্বাচনী প্রতিফলন থাকবে, তবে বাজেট যাতে সুষ্ঠু হয় অর্থাৎ ফিসক্যাল পলিসিতে আমরা ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো।’

ভ্যাট আদায়ে ইসিআর মেশিনের প্রতি গুরুত্ব দিয়ে তিনি বলেন: ‘সব ব্যবসার ক্ষেত্রে ইসিআর মেশিন ব্যবহার নিশ্চিত করা গেলে ভ্যাট আহরণে যুগান্তকারি সফলতা পাওয়া যাবে। এতে হয়তো এক বছর সময় লাগতে পারে। সেজন্য ইসিআর মেশিনের সাথে এনবিআরের সংযোগ স্থাপন ও ব্রডব্যান্ড লাইন নিশ্চিত করা হবে।

সভায় এমসিসিআই নেতা সৈয়দ তারেক মোহাম্মদ আলী, হাসান মাহমুদসহ এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থনীতিএমসিসিআইবাংলাদেশব্যাংক
শেয়ারTweetPin1

সর্বশেষ

‘ব্যবসার জন্যই ফিফা আর্জেন্টিনা ও মেসিকে রেখে দিতে চায় বিশ্বকাপে’

জুলাই ৮, ২০২৬

‘ম্যাচটা পাতানো ছিল, আর্জেন্টিনাকে আরেকটা বিশ্বকাপ জয়ের অভিনন্দন’

জুলাই ৮, ২০২৬

দক্ষিণ এশিয়ায় এফডিআই প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ

জুলাই ৮, ২০২৬

টানা বৃষ্টির প্রভাব রাজধানীতে, জলাবদ্ধতায় নাকাল নগরবাসী

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT