চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেল এখন ‘ভিলেন’, রিয়ালকে আশা দিচ্ছেন নেইমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩১ অপরাহ্ণ ০৫, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

একটা দল শেষ চার ম্যাচে হেরেছে মাত্র একটিতে। এই চার ম্যাচে তারা আবার গোল করেছে ১৪টি। আর অন্য দলটি গত চার ম্যাচে জয়ের মুখ দেখেছে মাত্র একবার। অদ্ভুতভাবে তিনটি হারই ঘরের মাঠে।

প্রথম দলটি আয়াক্স, দ্বিতীয়টি রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে আয়াক্সের গিয়ে ২-১ জিতেছিল রিয়াল। সে বিচারে শেষ আটে ওঠার দৌড়ে এগিয়ে তারাই।

তবে পরপর জোড়া এল ক্ল্যাসিকো হেরে রিয়ালই যেন এখন ব্যাকফুটে। শেষ দুটি ম্যাচেই গোল করতে না পারার জ্বালায় এখন রিয়ালের একনম্বর ‘ভিলেন’ গ্যারেথ বেল।

ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাব ছেড়ে যাওয়ার পর অনেক বিশেষজ্ঞই বাজি ধরেছিলেন বেলের উপর। কিন্তু পুরো চলতি মৌসুমেই গোলের অভাবে ভুগতে হয়েছে তাকে। বরখাস্ত কোচ হুলেন লোপেতেগির আমলে প্রায় টানা আট ঘণ্টা গোল করতে পারেনি রিয়াল। এবার পরিস্থিতি তা না হলেও, বেলের ফর্ম রীতিমতো ক্ষুব্ধ করেছে লস ব্লাঙ্কোস ভক্তদের।

গত শনিবার বার্সেলোনার কাছে হারের সময় গ্যালারি থেকে বেলের জন্য উড়ে এসেছিল ব্যঙ্গাত্মক সুর। ৬১ মিনিটে যখন বেলকে তুলে নেয়া হয়, তখন ওয়েলশ তারকার বলে টাচ ছিল মাত্র ২০টি।

তবে রিয়াল সমর্থকদের উপর বেজায় চলেছেন বেলের এজেন্ট জোনাথন বার্নেট। তার মন্তব্য, ‘গ্যারেথের আরো বেশি সম্মান প্রাপ্য। যেভাবে রিয়ালের সমর্থকরা গ্যারেথের সঙ্গে দুর্ব্যবহার করেছে, তা লজ্জার। গত ছয় বছরে স্পেনে তিনি সবরকম ট্রফি জিতেছেন। বিশ্বের সেরাদের একজন। ওই ভক্তদের তো গ্যারেথের পায়ে চুমু খাওয়া উচিত।’

বেলে ভিলেন বনে যাওয়া মধ্যেই আবার রিয়াল সমর্থকদের আশা দিচ্ছেন নেইমার। যাকে দীর্ঘদিন ধরেই দলে টানতে চাইছে মাদ্রিদ বসরা। দলবদলের কথা জিইয়ে রেখে দেশকে কোপা আমেরিকায় জেতানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন নেইমার।

চোট সারাতে পিএসজি তারকা আপাতত ব্রাজিলে ফিরে পুনর্বাসন সারছেন। তার দ্রুত সুস্থতা কামনা করতে তার বাড়িতে দেখা করতে গিয়েছিলেন কিংবদন্তি ব্রাজিলীয় রোনাল্ডো। তারপরই ব্রাজিলীয় মিডিয়াকে দেয়া সাক্ষাতকারে নেইমার তার দলবদলের ব্যাপারটা উস্কে দেন।

বার্সেলোনার সাবেক তারকার কথায়, ‘আমি এখন পিএসজিতে খুব ভালো আছি। কিন্তু কে বলতে পারে ভবিষ্যতের কথা। স্পেনের সেরা শক্তি বার্সেলোনায় আমার খেলা হয়ে গেছে। রিয়াল মাদ্রিদ বিশ্বের অন্যতম সেরা ক্লাব। সব ফুটবলারই স্বপ্ন দেখে ওখানে খেলার। তবে আমি এখনই সেখানে যাব, এমন কথা বলছি না। তবে ভবিষ্যতে যাব না, এমনও বলছি না।’

নেইমারের এই কথায় তার দলবদল নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। যা নিয়ে নেইমারকে বার্নাব্যুতে দেখতে শুরু করেছেন অনেক রিয়াল সমর্থক।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে রিয়াল-আয়াক্স দ্বিতীয় লেগের খেলা। দিনের অন্য ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের সামনে টটেনহ্যাম হটস্পার।

ট্যাগ: নেইমারবেলরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিজিএমইএ নির্বাচন: জাহাঙ্গীরকে হয়রানি না করতে হাইকোর্টের নির্দেশ

পরবর্তী

জঙ্গি দমনে কঠোর পদক্ষেপের ঘোষণা পাকিস্তানের, মানতে নারাজ ভারত

পরবর্তী
জঙ্গি-পাকিবস্তান-ভারত

জঙ্গি দমনে কঠোর পদক্ষেপের ঘোষণা পাকিস্তানের, মানতে নারাজ ভারত

আইসিইউ

বাইপাস সার্জারির করার কথা ভাবছেন সিঙ্গাপুরের চিকিৎসকরা

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT