ডিজিটাল শর্ট

বেঙ্গলি বিউটি ইতিহাস গড়তে যাচ্ছে: টয়া

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

নতুন করে আবার দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে মুমতাহিনা চৌধুরী টয়া অভিনীত প্রথম ছবি ‘বেঙ্গলি বিউটি’। এর আগে ২০ জুলাই মাত্র একটি সিনেমা হলে মুক্তি পেয়েছিল ছবিটি। এবার জাজ মাল্টিমিডিয়ার পরিবেশনায় ‘বেঙ্গলি বিউটি’ নতুন আয়োজনে মুক্তি পেতে যাচ্ছে আগামী মাসেই। সেই সাথে বাংলা সিনেমা হিসেবে একটি ইতিহাস গড়তে চলেছে এই ছবিটি।
‘বেঙ্গলি বিউটি’ বাংলাদেশের ইতিহাস নিয়ে নির্মিত ছবি। ১৯৭০ থেকে ১৯৭৫ সালের প্রেক্ষাপট যারা দেখেননি, তারা এই ছবির মাধ্যমে অনেকখানি বুঝতে পারবেন। তাছাড়া এই ছবিটা বিশ্বের কাছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে।

বিষয়:অভিনেত্রী চ্যানেল অাই চ্যানেল অাই অনলাইন বেঙ্গলি বিউটি মুমতাহিনা চৌধুরী টয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…