ইতালির ৭৩ বছরের অপেক্ষার অবসান, সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন পেল ফর্মুলা ওয়ান

ইতালির ৭৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফর্মুলা ওয়ানে শিরোপা জিতলেন এক আজ্জুরি। নতুন বিশ্বচ্যাম্পিয়ন ২০ বর্ষী কিমি আন্তোনেলি। এটি রেসের ইতিহাসে সর্বকনিষ্ঠ কোন ড্রাইভার হিসেবে শিরোপা উঁচিয়ে ধরার রেকর্ড। সোমবার ভোরে মেক্সিকো গ্র্যাঁ পিতে তৃতীয় হয়েছেন কিমি। মার্সিডিজ দলের রেসার মৌসুমের পয়েন্ট টেবিলে যোগ করেছেন ৩৮০ পয়েন্ট। তাতেই বাজিমাত।
মৌসুমে এখনও বাকি চারটি গ্র্যাঁ পি, তার আগেই শিরোপা নিশ্চিত করেছেন ইতালিয়ান তরুণ তারকা। নিকিটতম প্রতিদ্বন্দ্বী চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাক্স ভেরস্টাপেন। সোমবার রেসজয়ী হয়েছে এ ডাচ, দ্বিতীয় হয়েছেন লুইস হ্যামিল্টন। টেবিলে ভেরস্টাপেন দ্বিতীয়, পয়েন্ট ২৬১। অর্থাৎ পরের চার রেস জিতলেও কিমিকে টপকাতে পারবেন না তিনি।
সবকিছু ছাড়িয়ে বারবার সামনে এসেছে কিমির বয়স। আগস্টেও তিনি ছিলেন একজন কিশোর। ২০ বছর ৬৮ দিন বয়সী ইতালিয়ান সেবাস্তিয়ান ভেটেলের রেকর্ড ভেঙে দিয়েছেন। ২০১০ সালে প্রথম শিরোপা জেতার সময় জার্মান রেসারের বয়স ছিল বয়স ছিল ২৩ বছর ১৩৪ দিন।
কিমির আগে শেষ ইতালিয়ান কেউ ফর্মুলা ওয়ান শিরোপা জিতেছিলেন ৭৩ বছর পূর্বে। ১৯৫৩ সালে, দ্বিতীয় ইতালিয়ান হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন আলবার্তো আসকারি।






