বিনোদন

বৃহস্পতিবার বিয়ে করছেন অভিনেতা অপূর্ব

অভিনেতা অপূর্বের বিয়ের ছবি, সুন্দর সাজে নববধূর সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা অপূর্বের বিয়ের ছবি, যেখানে তিনি পরেছেন সাদা শার্ট ও নববধূ সুন্দর সাজে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিয়ে করতে চলেছেন ছোটপর্দার তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নাগরিক শাম্মা দেওয়ানের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন তারকা অভিনেতা অপূর্ব।

অপূর্ব’র ঘনিষ্ট একটি সূত্র চ্যানেল আই অনলাইনকে জানায়, ‘গুঞ্জন নয়, সত্যিই বৃহস্পতিবার বিয়ে করছেন অপূর্ব। এদিন বর ও কনের পক্ষ থেকে বিয়ের অনুষ্ঠানে ঘনিষ্ট কয়েক জন উপস্থিত থাকবেন।’

বিয়ে প্রসঙ্গে গণমাধ্যমকে অপূর্ব জানিয়েছেন, পারিবারিক সিদ্ধান্তে বিয়ের উদ্যোগ নিয়েছেন তিনি। হবু স্ত্রী মিডিয়ার বাইরের মানুষ। ওর জন্ম ও বেড়ে ওঠা আমেরিকায়। তবে তার পৈত্রিক বাড়ি ঢাকার লালমাটিয়া।

নতুন সম্পর্কে যাওয়ার আগে অপূর্ব সবার কাছে দোয়া চেয়ে বলেন, ‘আমি পবিত্র একটি সম্পর্কে জড়াচ্ছি। এই সময়ে আসলে সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।’

বিষয়:অপূর্ব ছোটপর্দা তারকা নাটক নায়ক নায়খ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…