বুরকিনা ফাসোর প্রথম অলিম্পিক পদকজয়ী তিনি

বুরকিনা ফাসোর অ্যাথলেট অলিম্পিকের স্টেডিয়ামে পতাকা ধরে উল্লাস করছে, আনন্দের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ
আফ্রিকান দেশ বুরকিনা ফাসো। বৃহস্পতিবারের সকালটা দেশটির মানুষের জন্য নিয়ে এসেছে অন্যরকম এক খুশির উপলক্ষ। নিজেদের ইতিহাসে প্রথম অলিম্পিক পদকের দেখা পেয়ে গেছে তারা। হুগুয়েস ফ্যাব্রিস জাঙ্গো, দেশকে দিয়েছেন এ উপহার।
হুগুয়েস ফ্যাব্রিস জাঙ্গো, টোকিও অলিম্পিকে ছেলেদের ট্রিপল জাম্পে নেমেছিলেন। তৃতীয় হয়েছেন। জিতেছেন ব্রোঞ্জ। যেটি বুরকিনা ফাসোর ইতিহাসে প্রথম অলিম্পিক পদক। আর গেমসের ইতিহাসে অন্তত একটি পদক জেতা ১০০তম দেশ হল বুরকিনা ফাসো।
২৮ বছর বয়সী হুগুয়েস ফ্যাব্রিস জাঙ্গো ২০১৯ সালে দোহা বিশ্ব চ্যাম্পিয়নশিপেও ব্রোঞ্জ জিতেছিলেন। টোকিওয় ১৭.৪৭ মিটার জাম্প দিয়ে তৃতীয় হয়েছেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






