নাটকের শেষে অনূর্ধ্ব-২৩ দল নিয়ে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে বুরকিনা ফাসো

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা বুরকিনা ফাসোর। তবে নানা জটিলতার কারণে সেই খেলা হবে কি না সেটা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। এবার জানা গেছে ম্যাচটি যথা সময়েই হবে এবং যারা খেলতে অস্বীকৃতি জানিয়েছিল তাদের বদলে বুরকিনা ফাসোর দলে খেলবে অনূর্ধ্ব-২৩ দলের সদস্যরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন তথ্য জানিয়েছেন ইতালিয়ান প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাজিব্রিও রোমানো।
রোনানো জানিয়েছেন, বুরকিনা ফাসোর কিছু খেলোয়াড় বিমানে উঠতে অস্বীকৃতি জানান। তখন দলটির কোচ আমির আবদু শেষ মুহূর্তে অনূর্ধ্ব-২৩ দল থেকে খেলোয়াড়দের ডেকে পাঠান। এমন সিদ্ধান্তকে ফেডারেশন বিষয়টিকে তরুণ খেলোয়াড়দের নিজেদের প্রমাণ করার জন্য একটি ‘সুন্দর সুযোগ’ হিসেবে মনে করছে।
আফকন ২০২৭-এর বাছাইপর্বে কাসাব্লাঙ্কায় সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের বিপক্ষে বুরকিনা ফাসোর ১-০ গোলের জয়ের পর থেকেই দলের মধ্যে বিদ্রোহের সূত্রপাত। ৩০ সেপ্টেম্বরের জন্য নির্ধারিত চার্টার ফ্লাইটটি কোনো নোটিশ ছাড়াই বাতিল করা হয়, যার ফলে দলটি মরক্কোতে কয়েক দিন আটকা পড়ে ছিল।
আর্জেন্টিনায় খেলতে যাওয়ার বিকল্প যাত্রাপথগুলোর অর্থ ছিল অনেক দীর্ঘ ভ্রমণ এবং ফেডারেশন স্বীকার করেছে যে, এই ভ্রমণের সময় খেলোয়াড়দের মধ্যে সংশয়ের সৃষ্টি করেছিল।
এ ঘটনার পর দেশটির ক্রীড়া মন্ত্রী, ফেডারেশন সভাপতি এবং মরক্কোয় নিযুক্ত রাষ্ট্রদূত—সবাই ব্যক্তিগতভাবে ঘটনায় জড়িয়ে পড়েন। বুরকিনি ফেডারেশনের দেয়া বিববৃতি অনুযায়ী, অবশেষে শুক্রবার রাতে কাসাব্লাঙ্কা থেকে একটি বিশেষ চার্টার ফ্লাইট ছেড়ে যায় এবং মনুমেন্তাল স্টেডিয়ামে রাত ৯টায় খেলা শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে বুয়ে্সে আইরেসে গিয়ে পৌঁছাবে দলটি।






