বরের সাজে অভিনেতা জাহিদ হাসান। আর কনের সাজে নায়িকা পূর্ণিমা। দেখে অনেকেই
মনে করবেন, জাহিদ হাসান ও পূর্ণিমার বিয়ে। আর তেমন একটি ছবি পূর্ণিমার
ফেসবুক পোস্টে দেখা মিলল। আর ছবির ক্যাপশনে তিনি দুষ্টুমি করে লিখেছেন ‘বিয়ে হলো নিউজ হলো না।’
ফেসবুক পোস্টের সঙ্গে দেয়া ওই ছবিতে দেখা যায়, অভিনেতা জাহিদ হাসানের পরনে ছিল শেরওয়ানি। পাশে বসে ছিল নববধূর সাজে অভিনেত্রী পূর্ণিমা। তার কপালে টিকলি, নাকে নথ, চুলে বেণীতে তরতাজা ফুলের গোছা, দু`হাতে ঝিকমিক করছে রাঙা চুড়ি। হাতে মেহেদির আলপনা।
অবশ্য মজার এই দৃশ্যটি দেখা যাবে ‘প্রিয় রঙ হলুদ’ নাটকে একটি দৃশ্যে। এটি পরিচালনা করছেন নাট্য নির্মাতা ইমরাউল রাফাত।







