বলিউডের আবেদনময়ী নায়িকা বিপাশা বসুর সঙ্গে জন আব্রাহামের সঙ্গে বিচ্ছেদের পর একাধিক ব্যক্তির সঙ্গে নাম জড়িয়েছেন ।
সেই নামও আগের প্রেমিকদের মতো তার মন থেকে মুছে ফেললেও এবার বিপাশার মনে পুরোপুরি রাজত্ব করছেন ছোট পর্দায় জনপ্রিয় অভিনেতা করণ সিং গ্রোভার।
সম্প্রতি মালদ্বীপে করণের সঙ্গে একান্তে নতুন বছর উদযাপন করেছেন বিপাশা। তাদের হলিডে মেমোরিজ এখনও টাটকা। সেই ছবি ইন্সটাগ্রামে শেয়ার করার পর ভাইরাল হয়েছে। এখন বলিউডের অন্দর মহলে শোনা যাচ্ছে খুব শীঘ্রই করণের গলায় বিয়ের মালা পড়াবেন ‘কালো বিল্লি’ খ্যাত বিপাশা।
গত বছর করণ বিপাশা’র জুটিবদ্ধ মুক্তি পেয়েছে ‘অ্যালোন’। বক্স অফিসে ছবিটি হিট না হলেও করণ-বিপাশার রসায়ন দর্শক জনপ্রিয়তা পেয়েছে। তবে করণ’র এর আগে ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী জেনিফার’র সঙ্গে দীর্ঘদিন সংসার করেছেন।






