বিনোদন

বিয়ের পিঁড়িতে বসছেন নয়নতারা-বিগনেশ

নয়নতারা ও বিগনেশের বিয়ের পিঁড়িতে বসার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নয়নতারা ও বিগনেশের বিয়ের পিঁড়িতে বসার ছবি, যেখানে তারা হাসিমুখে একসঙ্গে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দীর্ঘ ৬ বছর প্রেমের সম্পর্কে থাকার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা ও তার প্রেমিক পরিচালক বিগনেশ শিবান। 

২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেটে নয়নতারা ও বিগনেশ শিবান প্রেমের সম্পর্কে জড়ান। এরপর দীর্ঘ সময় প্রেমের সম্পর্কে থেকে গেল বছর বাগদান সারেন এই তারকা জুটি। অবশেষে গুঞ্জন উঠেছে, আসছে জুনেই বিয়ে করবেন এই তারকা জুটি।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বিগনেশ শিবান তার পরবর্তী প্রজেক্ট অজিত কুমার অভিনীত ‘একে৬২’ শুরুর পূর্বেই বিয়ে সারবেন। ইতিমধ্যেই বিগনেশ এবং নয়নতারা বেশ কিছু মন্দিরে গিয়ে পূজা দিয়েছেন। যা থেকেও তাদের বিয়ের গুঞ্জন আরও জোড়ালো হয়েছে।

২০০৩ সালে মালায়ালাম ভাষার ‘মনসিনাক্কা’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে অভিষেক ঘটে নয়নতারার। এরপর তিনি অভিনয় করেছেন বেশ কিছু জনপ্রিয় ছবিতে। শিগগির নয়নতারাকে দেখা যাবে অ্যাটলির বিগ বাজেটের ছবিতে, যেখানে তার বিপরীতে আছেন বলিউড বাদশা শাহরুখ খান।

বিষয়:দক্ষিণী সিনেমা বিগনেশ শিবান বিয়ে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…