চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়েতে রাজি না হওয়ায় খুন করতে চান বাবা, অভিযোগ অভিনেত্রীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৮ পূর্বাহ্ণ ২৭, আগস্ট ২০২০
বিনোদন
A A

একতা কাপুরের জনপ্রিয় ভারতীর ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’র অভিনেত্রী তৃপ্তি শঙ্খধর বাবার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলে মঙ্গলবার সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে কয়েকটি ভিডিও শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি হননি তিনি। তাই তার বাবা তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

তৃপ্তি জানিয়েছেন, তাকে ২৮ বছরের এক ব্যক্তির সঙ্গে বিয়ে দেয়ার চেষ্টা করছেন বাবা। তার বয়স এখন ১৯। পাত্র বয়সে অনেক বড় হওয়ায় তিনি বিয়েতে রাজি হননি। এরপর থেকেই তাকে সহ পুরো পরিবারকে মেরে ফেলার হুমকি দেয়া শুরু করেছেন তৃপ্তির বাবা। ভিডিওতে তৃপ্তির মাকেও দেখা গিয়েছে।

ভিডিওতে তৃপ্তি জানান, পরিবারের উপর নিয়মিত অত্যাচার করেন তার বাবা। বিয়েতে রাজি না হওয়ায় চুলের মুঠি ধরে তাকে বেধড়ক মারা হয়। খুন করার চেষ্টাও করা হয়। নিজের মা ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে মহারাষ্ট্রের বরেলির বাড়ি থেকে পালিয়ে এক আত্মীয়ের বাসায় উঠেছেন তারা।

বরেলির পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিনেত্রীর বাবাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। বয়ানের জন্য তৃপ্তিও থানায় উপস্থিত আছেন। পরিস্থিতি সমাধানে উপযুক্ত ব্যবস্থা নেবে পুলিশ।

‘কুমকুম ভাগ্য’ ছাড়াও তৃপ্তি একটি দক্ষিণ ভারতীয় সিনেমায় অভিনয় করেছেন। ‘ওয়ে ইডিয়ট’ শিরোনামের সেই ছবির পোস্টার কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি।

 

View this post on Instagram

 

Please help #uppolice

A post shared by Tripti Shankhdhar (@triptishankhdhar) on Aug 25, 2020 at 8:41am PDT

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একতা কাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT