চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে কটাক্ষের মুখে একতা কাপুর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১০ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২৫
বিনোদন
A A
একতা কাপুরের ছবি, তিনি হালকা হাসি ও স্টাইলিশ পোশাক পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শক টানতে অহেতুক যৌনতা, কথায় কথায় নারী শরীরের প্রর্দশন; এমনকি গল্পের ছলে ‘সফট পর্ন’! হ্যাঁ, এই অভিযোগেই ২৪ টি অ্যাপ এবং ওয়েব প্ল্যাটফর্মকে নিষিদ্ধ ঘোষণা করল ভারতীয় সম্প্রচার মন্ত্রক। যার মধ্যে রয়েছে জনপ্রিয় অ্যাপ অল্ট।

এক সময় এই অল্ট ওয়েব প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত ছিলেন বলিউড প্রযোজক ভারতীয় টিভি সিরিয়ালের খ্যাতিনামা পরিচালক একতা কাপুর। অ্যাপ নিষিদ্ধ হওয়ার পর সোশাল মিডিয়ায় একতার বিরুদ্ধে বয়ে গেল কটাক্ষের ঝড়। তবে এই কটাক্ষে চুপ থাকেননি একতা। সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট জারি করলেন এক বিজ্ঞপ্তি।

একতা তার বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ”আমি ও আমার মা শোভা কাপুর অল্ট অ্যাপের সঙ্গে এখন কোনভাবেই যুক্ত নই। ২০২১ সালে এই সংস্থা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা। তাই এই অ্যাপ নিষিদ্ধ হওয়ার পর এই নিয়ে আমাদের সম্পর্কে যেন কিছু না লেখা হয়। আমরা এর সঙ্গে কোনওভাবেই যুক্ত নই।”

নিষিদ্ধ অ্যাপগুলির তালিকায় উঠে এসেছে ‘অল্ট’, ‘উল্লু’, ‘বিগ শটস অ্যাপ’, ‘দেশি ফ্লিক্স’, ‘বুমেক্স’, ‘নবরস লাইট’, ‘গুলাব’-সহ আরও কিছু অ্যাপ এবং ওয়েব প্ল্যাটফর্মের নাম।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অভিযোগ, ২০০০ সালের তথ্যপ্রযুক্তি আইন (বিশেষ করে ধারা ৬৭ এবং ৬৭এ), ২০২৩-এর ভারতীয় ন্যায় সংহিতার ধারা ২৯৪ এবং ১৯৮৬ সালের অশ্লীলভাবে নারী শরীর প্রদর্শন (নিষেধ) আইন, ধারা ৪-এর নির্দেশ লঙ্ঘন করেছে ওয়েব প্ল্যাটফর্মগুলি।

আইটি আইনের ধারা ৬৭ এবং ৬৭-এ অনুযায়ী বৈদ্যুতিক মাধ্যমে কোন ভাবে অশ্লীল বা যৌন উত্তেজক কোনও কিছু দেখানো যায় না। একইভাবে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ২৯৪ অনুযায়ী গানের দৃশ্যে অশ্লীল অঙ্গভঙ্গিও নিষিদ্ধ। আবার ১৯৮৬ সালের আইন অনুযায়ী, কোন মাধ্যমেই নারীকে অশ্লীল ভাবে উপস্থাপন করা যায় না। দফতরের দেওয়া তালিকায় উল্লিখিত ওয়েব প্ল্যাটফর্মগুলো এই সব ক’টি আইন লঙ্ঘন করেছে বলে মন্ত্রণালয়ের দাবি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘অল্টএকতা কাপুরওয়েব প্ল্যাটফর্মনিষিদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

নাচে গানে কবিতায় রবীন্দ্র সরোবরে বর্ষা মঙ্গল উৎসব ২০২৬

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র ভোগান্তি

জুলাই ২৬, ২০২৬

পাহাড়ি ঢলে তাহিরপুরে ঘরবাড়ি ভাঙন, ফসলি জমিতে বালুর স্তূপ

জুলাই ২৬, ২০২৬

জুলাইয়ে বিশ্বমঞ্চে মুখপাত্র হয়ে উঠেছিলেন প্রবাসীরা

জুলাই ২৬, ২০২৬

চট্টগ্রামে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT