চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশি জেরার তালিকায় বিপাশা-নেহা-একতা

শিল্পা-রাজ দম্পতির বিরুদ্ধে প্রতারণা মামলার জের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২০ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A

মুম্বাই পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং (ইওডব্লিউ) অভিনেত্রী নেহা ধূপিয়া ও বিপাশা বসু এবং প্রযোজক-পরিচালক একতা কাপুরকে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা করছে। শিল্পা শেঠি ও তার স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রার কোম্পানি বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড (বর্তমানে বন্ধ) থেকে তারা কত টাকা নিয়েছিলেন, সেই তথ্য সংগ্রহ করতে চাইছে পুলিশ।

এই সময়ে শিল্পা শেঠি-কুন্দ্রা দম্পতির বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ গঠন হয়েছে এবং প্রায় ৬০ কোটি টাকার প্রতারণা মামলায় তদন্ত চলছে। বেস্ট ডিল টিভি শিল্পা শেঠি, কুন্দ্রা ও অভিনেতা অক্ষয় কুমারের উদ্যোগে চালু হয়েছিল এবং একে ভারতের প্রথম সেলিব্রিটি-ভিত্তিক টেলিশপিং চ্যানেল হিসেবে প্রচার করা হয়েছিল।

সূত্রের বরাতে জানা গেছে, ইওডব্লিউ তাদের কাছে জানতে চাইবে কত টাকা তারা পেয়েছেন এবং সেই অর্থ কীভাবে বিতরণ করা হয়েছিল। খুব শিগগিরই এ বিষয়ে চিঠি পাঠানো হবে।

তদন্ত কর্মকর্তাদের ধারণা, বেস্ট ডিল টিভি প্রমোশন ও ব্র্যান্ডিংয়ের জন্য একাধিক সেলিব্রিটিকে অর্থ প্রদান করেছিল। এখন দেখা দরকার সেই অর্থ লেনদেনে কোনো অনিয়ম হয়েছিল কি না। কোম্পানির তহবিল অপব্যবহার হয়েছে বলে অভিযোগ থাকায় প্রতিটি লেনদেন খতিয়ে দেখছে পুলিশ।

শিল্পা-রাজের বিরুদ্ধে চলমান এই মামলাটি দায়ের করেছিলেন ৬০ বছর বয়সী ব্যবসায়ী দীপক কোঠারি, যিনি লোটাস ক্যাপিটাল ফাইন্যান্স সার্ভিসেস নামের এক নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক। তার অভিযোগ, শিল্পা শেঠি-রাজ কুন্দ্রা এবং কয়েকজন অজ্ঞাত ব্যক্তির মাধ্যমে ৬০.৪ কোটি টাকার লোন-কম-ইনভেস্টমেন্ট চুক্তিতে প্রতারণা করা হয়েছে।

অন্য এক সূত্র জানায়, ইওডব্লিউ বেস্ট ডিল টিভিতে প্রচারিত শো ও প্রমোশনাল ভিডিওর কপি চাইছে, যেখানে সেলিব্রিটিরা অংশ নিয়েছিলেন। তবে কুন্দ্রা দাবি করেছেন, সব সিডি ও হার্ডডিস্ক আগেই ক্রাইম ব্রাঞ্চের প্রোপার্টি সেল জব্দ করেছে তার বিরুদ্ধে চলা পর্ন মামলার তদন্তে। ফলে ইওডব্লিউ এখন সেই উপকরণ ক্রাইম ব্রাঞ্চ থেকে সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে।

Reneta

এর আগে চলতি মাসেই শেঠি ও কুন্দ্রার বিরুদ্ধে লুকআউট সার্কুলার (এলওসি) জারি করা হয়। এলওসি হলো এক ধরনের নোটিশ, যার মাধ্যমে কাউকে দেশ ছাড়তে বাধা দেওয়া হয় বা তাদের গতিবিধির ওপর নজরদারি রাখা হয়।

গত সপ্তাহে পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে প্রতারণা মামলায় জিজ্ঞাসাবাদের পর কুন্দ্রা বলেন, তিনি কোনো অন্যায় করেননি এবং সত্য একদিন প্রকাশ পাবে বলে আশা করছেন। –এনডিটিভি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একতা কাপুরনেহা ধুপিয়াবলিউডবিপাশা বসুরাজ কুন্দ্রাশিল্পা শেঠি
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনির গোলে মরক্কো পরীক্ষায় ড্র ব্রাজিলের, অক্ষত ৯২ বছরের ইতিহাস

জুন ১৪, ২০২৬

রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’

জুন ১৪, ২০২৬

অপেক্ষা বাড়লেও সুইজারল্যান্ডকে রুখে প্রথম পয়েন্ট আদায় কাতারের

জুন ১৪, ২০২৬

হাইতিকে পরিবর্তন করতে হবে জার্সি, নেপথ্যে ফ্রান্স

জুন ১৪, ২০২৬

পুলিশি হেনস্তা থামবে কবে?

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT