চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেকে ‘জীবিত’ ঘোষণা করে বিপদে পুনম!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৪ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A

শুক্রবার সকাল ১১টা নাগাদ ছড়িয়ে পড়ে, বলিউডের বিতর্কিত মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডে আর নেই। জরায়ু মুখ ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। শোক জানিয়ে পুনমের নিজের ইনস্টাগ্রাম থেকেই খবরটি প্রথমে জানানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মুহূর্তেই সংবাদমাধ্যমের চর্চায় চলে আসে পুনমের মৃত্যু প্রসঙ্গটি। শুক্রবার দিনভর ভারতীয় সংবাদমাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের সংবাদমাধ্যমেও পুনমের আকস্মিক মৃত্যুর বিষয়টি ছিলো আলোচনায়।

পুনমের বিভিন্ন বিষয় নিয়ে ২৪ ঘণ্টায় হয়েছে শত শত সংবাদ, আর কন্টেন্ট! কিন্তু শনিবার সকালে ঘটলো উল্টো কাণ্ড! ইনস্টাগ্রাম থেকে ভিডিও পোস্ট করে পুনম ঘোষণা করেন, তিনি জীবিত! ২৪ ঘণ্টা ধরে কেন তিনি নিজের মৃত্যুর নাটক সাজিয়েছেন; খোলাসা করলেনও সে বিষয়েও!

ভিডিওতে পুনম জানালেন, জরায়ু-মুখের ক্যানসার নিয়ে নারীদের সচেতন করাই ছিলো তার উদ্দেশ্য। এজন্য নিজের মৃত্যুর নাটক সাজিয়ে ভারতব্যাপী সবার দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন!

কিন্তু মৃত্যু নিয়ে পুনমের এমন কাণ্ডে ঘটলো হিতে বিপরীত! শনিবার সকালে নিজেকে ‘জীবিত’ ঘোষণার পর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলোধুনো হতে থাকেন পুনম। হাজার হাজার মানুষ ধিক্কার দিতে থাকেন। শুধু সাধারণ মানুষই নয়, মৃত্যু নিয়ে এমন ছেলেখেলায় চটেছেন বলিউডে পুনমের কাছের বন্ধু বান্ধবও!

প্রযোজক, নির্মাতা একতা কাপুর থেকে শুরু করে অভিনেত্রী রাখি সাওয়ান্তরা মৃত্যু নিয়ে পুনমের এমন কাণ্ডে বেজায় চটেছেন। তার মৃত্যুতে কঙ্গনা রানাওয়াত থেকে শুরু করে বহু বলিউড তারকা শোক প্রকাশ করেছিলেন! কিন্তু পুনমের জীবিত ঘোষণার পর পরই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সেগুলো সরিয়ে নিতে দেখা গেছে।

Reneta

একটি কোম্পানির হয়ে এমন প্রচারণায় অংশ নেয়ায় ওই কোম্পানি ও পুনমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ারও দাবি তুলছেন অনেকে। বাধ্য হয়ে শনিবার দুপুরে আরো দুটি ভিডিও পোস্ট করেন পুনম। মৃত্যুর খবর চাউর হওয়ায় যারা আঘাত পেয়েছেন, তাদের কাছে ক্ষমা প্রার্থনাও করেন এই বিতর্কিত মডেল ও অভিনেত্রী। একাধিক ভিডিও এবং একটি পোস্টে পুনম জানান, “আমার প্রচুর বন্ধু, আমার কাছের মানুষ, যারা আমাকে ভালোবাসেন, আমার মনে হয় আমি এরকম অনেক মানুষকে আঘাত করেছি। ভয়ানক অনুভূতি হচ্ছে। অনেক ফোন পাচ্ছি চারদিক থেকে। তবে এটা টাকাপয়সার জন্য করিনি, করেছি একটা সৎ উদ্দেশে। সার্ভাইক্যাল ক্যানসারের সচেতনতার বার্তা দিতে। কেউ এই ক্যাম্পেইনটি করতে রাজি হয়নি। শুক্রবার থেকে জরায়ুর ক্যানসার নিয়ে এত আলোচনা দেখে ভালো লাগছে”।

তবে পুনমের উদ্দেশ্য যতো সৎ-ই হোক, মানতে পারছেন না কেউ। বিশেষ করে পুনমের এমন পোস্টে সরাসরি এসে মন্তব্য জানিয়েছেন বলিউডের প্রভাবশালী ব্যক্তিত্ব একতা কাপুর। তিনি লিখেছেন, “এটার নাম সচেতনতা? সরকারের উচিত তোমার এবং ওই সংস্থার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া।”

পুনমের জীবিত হওয়ার খবরেু এক ভিডিওবার্তায় রাখি সাওয়ান্ত বলেছেন,‘পুনম যা করেছেন খুব ভুল করেছেন। শুধুই ভুল নয়। অন্যায়ও করেছেন। এভাবে সাধারণের অনুভূতি নিয়ে খেলার কোনও অধিকার নেই তার। তিনি সাংবাদিকদের হেনস্থা করেছেন। অনুরাগীদের আহত করেছেন। বলিউড শোকস্তব্ধ এরকম খারাপ খবরে। এগুলো করার কোনও অধিকার নেই। উদ্দেশ্য যতই মহৎ হোক, এই ধরনের সস্তা প্রচার পুনম না করলেও পারতেন।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: একতা কাপুরকঙ্গনা রানাউতকঙ্গনা রানাওয়াতপুনমপুনম পাণ্ডেপুনম পান্ডেবলিউডমৃত্যুসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রকে ‘রেড লাইন’ তালিকা দিল ইরান

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের ৮ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

এপ্রিল ২৭, ২০২৬

বাংলাদেশে এন্ডোমেট্রিওসিসের ঝুঁকি নির্ধারণে ভ্যালিডেশন ও ফলাফল প্রকাশ

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT