চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবির মুনাফার ভাগ চান ক্রিকেটাররা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৯ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৯
- লিড নিউজ, ক্রিকেট, স্পোর্টস
A A

অপেক্ষা ছিল সাকিব-তামিমদের কেউ আসবেন সংবাদ মাধ্যমের সামনে। কিন্তু সবাইকে চমকে দিয়ে ক্রিকেটারদের প্রতিনিধি হয়ে মাইক্রোফোনের সামনে এলেন তাদের আইনজীবী। বুধবার সন্ধ্যায় আইনজীবীর মাধ্যমে ক্রিকেটাররা জানালেন, নতুন দুটি’সহ তাদের ১৩টি দাবি নিয়ে বোর্ডের কাছে গেছে চিঠি।

নতুন দাবিতে ক্রিকেট ব্যবস্থাপনার স্বচ্ছতা ও ক্রিকেট বোর্ডের মুনাফার একটি অংশের ভাগ চেয়েছেন ক্রিকেটাররা। প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ ফি এক লাখ টাকা করার চাওয়া এসেছে। আর নারী ক্রিকেটারদের সঙ্গে পুরুষ ক্রিকেটারদের বেতনের ভারসাম্যের দাবি তুলেছেন তারা। ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান ক্রিকেটারদের এসব দাবির কথা তুলে ধরেন।

মোস্তাফিজুর জানান, ক্রিকেটারদের প্রতিনিধি হয়ে তার সহকারী ব্যারিস্টার আহসান ভূঁইয়া ১৩টি দাবি সম্বলিত চিঠি পাঠিয়েছেন বিসিবিতে। আগের দাবিতে ছিল ১১টি চাওয়া।

বুধবার বিকেলভর ক্রিকেটারদের অপেক্ষায় বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন ও অন্য বোর্ড পরিচালকরা আছেন মিরপুর কার্যালয়ে। কিন্তু ডাকে সাড়া দিয়ে মিরপুরে বৈঠকে বসেননি সাকিব-তামিমরা। গুলশানের একটি হোটেলে নিজেদের মধ্যে রুদ্ধদ্বার আলোচনা করেন শীর্ষ ক্রিকেটাররা।

সোমবার বিসিবির কাছে ১১ দফা দাবিতে ধর্মঘট ডেকে সবধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে দূরে আছেন ক্রিকেটাররা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইগার ক্রিকেটবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি উচ্চগতির পেট্রোল বোট

জুলাই ২, ২০২৬

চ্যানেল আই বিশ্বকাপ ফেস্ট: শুক্রবার গড়াবে তিন দলের লড়াই

জুলাই ২, ২০২৬

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT