চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবিতে আফজালুর রহমানের আত্মার শান্তি কামনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৯ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহার বিদায়ে শোকাচ্ছন্ন পুরো ক্রীড়াঙ্গন। তার আত্মার শান্তি কামনায় মঙ্গলবার জোহরের নামাজের পর বিসিবিতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, বিসিবি পরিচালকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, ক্রিকেটার, সাংবাদিক, মরহুমের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

গত ৯ আগস্ট রাতে ভারতের চেন্নাইয়ে একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিবেদিতপ্রাণ ক্রীড়া সংগঠক আফজালুর রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। দীর্ঘদিন ধরে তিনি যকৃতের ক্যান্সার ও কিডনির সমস্যায় ভুগছিলেন। ১০ আগস্ট তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় শের-ই-বাংলা স্টেডিয়ামে।

তিন যুগেরও বেশি সময় ধরে ঢাকার ক্রীড়াঙ্গনের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে ছিলেন আফজালুর রহমান। ব্যক্তিজীবনে তিনি ছিলেন সফল ব্যবসায়ী। বাংলাদেশের ওষুধ বাজারজাতকারী প্রতিষ্ঠান ‘একমি’ ল্যাবরেটরিজের স্বত্বাধিকারী। এসব ছাপিয়ে তিনি বেশি পরিচিত ক্রীড়াঙ্গনের প্রিয় মুখ হিসেবে।

প্রয়াত আফজালুর রহমান সিনহা

বিসিবির পরিচালক হওয়ার পাশাপাশি ঢাকার বিভিন্ন ক্লাবের সংগঠক ও পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করেছেন আফজালুর রহমান। বরেণ্য এ ক্রীড়াসংগঠক বিপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান হওয়ার বহু আগে থেকেই দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেডের অন্যতম পৃষ্ঠপোষক।

ঢাকার ক্লাব ক্রিকেটের এক সময়ের প্রতিষ্ঠিত শক্তি সূর্যতরুণ ক্লাবেরও ক্রিকেট কমিটির চেয়ারম্যান ছিলেন আফজালুর রহমান। তিনি দেশের অন্যতম শীর্ষ ও অভিজাত সামাজিক ক্লাব ঢাকা ক্লাবেরও প্রেসিডেন্টের দায়িত্বে থাকাকালেই চিরবিদায় নিলেন।

ট্যাগ: আফজালুর রহমান সিনহাদোয়া- মাহফিললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চমক নিয়ে আসছেন কণ্ঠশিল্পী ইমন খান

পরবর্তী

‘আনকাট’ সেন্সর পেল ‘নীল ফড়িং’

পরবর্তী

‘আনকাট’ সেন্সর পেল ‘নীল ফড়িং’

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

মায়ার দুর্নীতির মামলার আপিল শুনানি শেষ, রায় ৭ অক্টোবর

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯

আগস্ট ২৮, ২০২৬

বদলে যাচ্ছে গ্রাম, বাড়ছে অর্থনৈতিক গতি–শহর গ্রামে নতুন বৈষম্য

আগস্ট ২৮, ২০২৬

সবুজে সাজাই বাংলাদেশ-বাহুবলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

আগস্ট ২৮, ২০২৬

গাইবান্ধায় নানান কারণে রোপা আমন চাষ বড় চ্যালেঞ্জের মুখে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৯ সেপ্টেম্বর থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে মালয়েশিয়া

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT