চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিলুপ্ত ছিটমহলে বিজয়ের প্রথম আমেজ

সামসুদ্দোহা পান্নাসামসুদ্দোহা পান্না
৭:১৬ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

প্রথমবারের মতো বিজয় উৎসব উৎযাপন করতে যাচ্ছেন বিলুপ্ত ছিটমহল এলাকার মানুষেরা। গ্রামীণফোনের আয়োজনে ১৬ই ডিসেম্বর পঞ্চগড়ের গাড়াতি ছিটমহলে রেজওয়ানা চৌধুরী বন্যার সঙ্গে শতকন্ঠে জাতীয় সংগীত ও দেশের গানে অংশ নেবেন তারা। আয়োজনের সহযোগী সংস্কৃতি মন্ত্রণালয় এবং চ্যানেল আই।

বিলুপ্ত ছিটমহল এলাকার বাসিন্দাদের প্রথমবারের মতো বিজয় উৎসবে বাড়তি আনন্দ যোগ করেছে গ্রামীণফোনের আয়োজন এবং সংস্কৃতি মন্ত্রণালয় ও চ্যানেল আইয়ের সহযোগিতায় পঞ্চগড়ের বিলুপ্ত গাড়াতি ছিটমহল এলাকায় বিজয় উৎসব। তৈরি করা হচ্ছে মাঠ ও মূল ভেন্যু। চলছে শেষ পর্যায়ের কাজ।

১৬ ডিসেম্বর সকাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান। রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে বাংলাদেশের এ নতুন নাগরিকরা গাইবেন জাতীয় সংগীত ও দেশের গান। বিজয় উৎসব সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

আনন্দের পাশাপাশি ক্ষোভমিশ্রিত কন্ঠে স্থানীয় একজন বলেন, স্বাধীন বাংলাদেশ পাওয়ার পরে আমরা ১৬ ডিসেম্বর আগেই পেয়েছি, কিন্তু আমাদের জীবনের ৪০ বছরে ১৬ ডিসেম্বর পাই নাই।

পঞ্চগড়ের বিলুপ্ত ৩৬ ছিটমহলের মানুষের সঙ্গে অংশ নেবেন কুড়িগ্রাম, লালমনিরহাট এবং নিলফামারীর বিল্প্তু ছিটমহল এলাকার মানুষেরা।

উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত বলেন, এর আগে ১৬ ডিসেম্বর কখনই আনুষ্ঠানিকভাবে পালন করা হয়নি। এই প্রথম পালন করা হচ্ছে। আমার মনে হয় সে কারণে তারা আগ্রহ এবং উদ্দিপনা নিয়ে উপস্থিত থাকবেন।

Reneta

ছিটমহল বিনিময় কমিটির সভাপতি মজিবার হোসেন বলেন, এই পঞ্চগড়ের ৩৬ টা ছিটমহলের লোকজন সবাই এখানে আসবে। এই বাংলাদেশের ১১১টা ছিটমহলের নেতাকর্মীরা এখানে আসবে দেখার জন্য। জীবনেতো আমরা দেখি নাই।

অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পঞ্চগড় জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। জেলা প্রশাসক মো. সালাউদ্দিন বলেন, এই বিশাল কর্মযজ্ঞটি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বিশেষ করে সিকিউরিটি যাতে আমরা নিশ্চিত করতে পারি তার জন্য বিজিবি, র‍্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থা তারা সবাই ইতিমধ্যেই কার্যক্রম শুরু করেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ছিটমহলবিজয় দিবসবিলুপ্ত ছিটমহল
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT