চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল: এখন পর্যন্ত যা কিছু সেরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ন ০৪, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

শনিবার ষষ্ঠ আসরে গড়াচ্ছে বিপিএল। এক নজরে দেখে নেয়া যাক আগের পাঁচ আসর মিলিয়ে যা কিছু সেরা, রেকর্ড আর কীর্তি।

সর্বোচ্চ শিরোপা: ঢাকা, ৩ বার। (দুবার ঢাকা গ্ল্যাডিয়েটর্স, একবার ঢাকা ডায়নামাইটস)

সর্বোচ্চবার শিরোপাজয়ী অধিনায়ক: মাশরাফী বিন মোর্ত্তজা (৪বার)

টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক: মাহমুদউল্লাহ রিয়াদ, ৬৪ ম্যাচে ১৪০০ রান।

টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক: সাকিব আল হাসান, ৬২ ম্যাচে ৮৩ উইকেট।

দলীয় সর্বোচ্চ সংগ্রহ: ২১৭, রংপুর রাইডার্সের বিপক্ষে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের।

Reneta

সর্বনিম্ন সংগ্রহ: ৪৪, রংপুর রাইডার্সের বিপক্ষে খুলনা টাইটানস অলআউট হয়েছিল এত অল্প রানেই।

এক ম্যাচে সর্বোচ্চ রান: ৪২২, দূরন্ত রাজশাহী ও বরিশাল বার্নাস। দুই ইনিংসেই রান ছাড়িয়েছিল দুইশর বেশি।

এক ম্যাচে সর্বনিন্ম রান: ৮৯, রংপুর রাইডার্স ও খুলনা টাইটানস।

সর্বোচ্চ ব্যবধানে জয়: ১১৯, সিলেট রয়্যালসের বিপক্ষে জিতেছিল চিটাগং ভাইকিংস।

সর্বনিম্ন ব্যবধানে জয়: ১, চিটাগং ভাইকিংস ও বরিশাল বুলসের কাছে দুবার এই ব্যবধানে হারে ঢাকা ডায়নামাইটস।

সর্বোচ্চ মি. এক্সট্রা: ২৭, ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে চিটাগং কিংসের করা ১৩৩ রানের মধ্যে ২৭ রান ছিল মি. এক্সট্রার অবদান।

ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস: অপরাজিত ১৪৬, ক্রিস গেইল। রংপুর রাইডার্সের হয়ে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে।

সর্বোচ্চ স্ট্রাইকরেট: ১৮৫.১৮! কার্লোস ব্র্যাথওয়েট। ১২ ম্যাচে এই স্ট্রাইকরেটে ২৫০ রান তুলেছেন ক্যারিবীয় অলরাউন্ডার।

বেশি শতক: ৫টি, ক্রিস গেইলের।

বেশি অর্ধ-শতক: ১৪টি, তামিম ইকবালের।

বেশি শূন্য দেখা ব্যাটসম্যান: ইমরুল কায়েস, ৮বার রানের খাতা খোলা হয়নি বাঁহাতি ওপেনারের।

সর্বোচ্চ ছক্কা: ১০৭টি, ক্রিস গেইলের।

এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা: ১৮টি, ক্রিস গেইলের।

এক ম্যাচে সর্বোচ্চ স্ট্রাইকরেট: ড্যারেন স্যামি। ৩৩৫.৭১, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে রাজশাহী কিংসের হয়ে ১৪ বলে ৪৭ রান করেছিলেন ক্যারিবীয় অলরাউন্ডার।

এক আসরে সর্বোচ্চ রান: আহমেদ শেহজাদ, ৪৮৬ রান। বরিশাল বার্নাসের হয়ে ২০১১-১২ মৌসুমে।

সেরা বোলিং: মোহাম্মদ শামি, মাত্র ৬ রানে ৫ উইকেট। দূরন্ত রাজশাহীর হয়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে।

বোলিংয়ে সেরা গড়: কেভন কুপার। ৬৩ উইকেট নিয়ে বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রাহক প্রতিটি উইকেট নিতে খরচ করেছেন ১৪ রান।

এক ইনিংসে সবচেয়ে কিপ্টে বোলিং: আরাফাত সানি। রংপুর রাইডার্সের হয়ে খুলনা টাইটান্সের বিপক্ষে ২.৪ ওভার বল করে একটি রানও দেননি এ স্পিনার। উইকেট ছিল ৩টি।

এক আসরে সর্বোচ্চ উইকেট: কেভন কুপার। ২০১৫-১৬ মৌসুমে বরিশাল বুলসের হয়ে ৯ ম্যাচে নিয়েছিলেন ২২ উইকেট।

সর্বোচ্চ মেডেন: সাকিব আল হাসান, পাঁচ আসরে সর্বোচ্চ ৬টি মেডেন।

সর্বোচ্চ ডিসমিসাল: মুশফিকুর রহিম, ৫৮ ম্যাচে ৪৪ জন ব্যাটসম্যানকে উইকেটের পেছনে আউটে জড়িত ছিলেন এ উইকেটরক্ষক।

সর্বোচ্চ ক্যাচ: মাহমুদউল্লাহ রিয়াদ। পাঁচ আসরে ৪০ ক্যাচ নিয়েছেন।

এক ইনিংসে সর্বোচ্চ ক্যাচ: সাব্বির রহমান, দুই ম্যাচে ৪টি করে ক্যাচ নিয়েছেন।

এক আসরে সর্বোচ্চ ক্যাচ: মাহমুদউল্লাহ রিয়াদ। ২০১৭-১৮ মৌসুমে ১২ ম্যাচে ১৩ ক্যাচ।

উইকেটের হিসেবে সবচেয়ে বড় জুটি: দ্বিতীয় উইকেট জুটিতে, ক্রিস গেইল ও ব্র্যেন্ডন ম্যাককুলাম, অবিচ্ছিন্ন ২০১ রান।

রানের হিসেবে সবচেয়ে বড় জুটি: ২০১, ক্রিস গেইল ও ব্র্যেন্ডন ম্যাককুলাম।

সবচেয়ে বেশি ম্যাচ: মাহমুদউল্লাহ রিয়াদ, ৬৩ ম্যাচ।

অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ম্যাচ: মাশরাফী বিন মোর্ত্তজা, ৫৯ ম্যাচ।

বেশি ম্যাচ পরিচালনাকারী আম্পায়ার: রেনমোর মার্টিনেজ (শ্রীলঙ্কা), ৪৩টি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইস্টার্ন রিফাইনারির উৎপাদন কার্যক্রম ‘বন্ধের পর্যায়ে’

এপ্রিল ১৪, ২০২৬

ইরানের পাশে সৌদি আরব

এপ্রিল ১৪, ২০২৬

অভিনেত্রী তৃষার বাড়িতে বোমা, এমন ফোন পেয়ে যা করলো পুলিশ

এপ্রিল ১৪, ২০২৬

রাজধানীর উত্তরায় ইচ্ছেতলার অন্যরকম বর্ষবরণ

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার অন্টারিও ও কুইবেক উপনির্বাচনে এমপি নির্বাচিত ডলি বেগম

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT