ক্রিকেট

বিপিএলে চারের ফিফটি মুশফিকের

মুশফিকুর রহিমের ব্যাটিং দৃশ্য বিপিএল ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএল ক্রিকেট ম্যাচে মুশফিকুর রহিম ব্যাটিং করছেন, মাঠে খেলোয়াড় ও দর্শকদের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

শিরোপা হাতছাড়া হলেও বঙ্গবন্ধু বিপিএলে দারুণ এক কীর্তি গড়েছেন মুশফিকুর রহিম। খুলনা টাইগার্সের অধিনায়ক চার মারায় ফিফটি পূর্ণ করেছেন।

এবারের আসরে মুশফিক মেরেছেন ৫১টি বাউন্ডারি- যা আসর সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩টি চার মেরেছেন একই দলের সাউথ আফ্রিকান ব্যাটসম্যান রাইলি রুশো।

রাজশাহী রয়্যালসের বিপক্ষে ফাইনালে নামার আগপর্যন্ত ১৩ ম্যাচে মুশফিকের বাউন্ডারি ছিল ৪৯টি। শুক্রবার শিরোপা নির্ধারণী ম্যাচে ২ চার এক ছক্কায় ১৫ বলে এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান করেন ২১ রান।

অল্পের জন্য রুশোকে টপকে বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারেননি মুশফিক। রুশো এদিন ৩৭ রান করলে তার সর্বমোট সংগ্রহ দাঁড়ায় ৪৯৫। মুশফিকের রান ৪৯০।

ফাইনালে মুশফিকের দল খুলনাকে ২১ রানে হারিয়ে বঙ্গবন্ধু বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী রয়্যালস।

বিষয়:ইমরুল খুলনা-রাজশাহী ফাইনাল তামিম বঙ্গবন্ধু বিপিএল বিপিএল-২০১৯ মুশফিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…