বিনোদ খান্নার প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘বাহুবলী টু’ ছবির প্রিমিয়ার শো বাতিল করা হয়েছে।
এক টুইটার বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন করণ জোহর। তার প্রোডাকশন হাউজ ‘ধর্ম প্রোডাকশন’ ছবিটির সহপ্রযোজনা করেছে। সেখান থেকেই ছবিটির প্রিমিয়ার শো বাতিলের খবর জানানো হয়।
তারকাবহুল এই ছবির প্রিমিয়ার শো বৃহস্পতিবার রাতে হায়দ্রাবাদে হবার কথা ছিল। ছবিটি মুক্তি পাবে আগামী ২৮ এপ্রিল।
বিনোদ খান্নার মৃত্যুকে কেন্দ্র করে সাড়া বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। বলিউডের সেরা হ্যান্ডসাম নায়কদের মধ্যে বিনোদ খান্না ছিলেন একজন।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, দীর্ঘদিন ক্যানসারের সাথে লড়াই করে বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭০ বছর।









