চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মনে হলো যেন নক্ষত্র ঝড়ে গেল’

সৈয়দ নূর-ই- আলম সৈয়দ নূর-ই- আলম
১০:৪৩ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
দুই সময়ের বিনোদ খান্না

দুই সময়ের বিনোদ খান্না

বলিউডের প্রখ্যাত অভিনেতা ও প্রযোজক বিনোদ খান্না আজ বৃহস্পতিবার সকালে না ফেরার দেশে চলে গেছেন। এ চিরবিদায় মেনে নিতে পারছেন না তার সহকর্মীরা। ছুটে গেছেন তাকে শেষবারের মত দেখতে। অনেকেই ফেসবুক ও টুইটারসহ বিভিন্ন মাধ্যমে তার চলে যাওয়ায় বেদনার কথা তুলে ধরছেন। ব্যথিত বাংলাদেশের চলচ্চিত্রের তারকারাও। তার অভিনয় যারা দেখেছেন কিংবা তার সঙ্গে যাদের সাক্ষাৎ হয়েছে, তারাও মেনে নিতে পারছেন না এই মৃত্যু। চ্যানেল আই অনলাইনের কাছে এই অনুভুতির কথা জানিয়েছেন।

সৈয়দ হাসান ইমাম

সৈয়দ হাসান ইমাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব

অভিনয় করা যে কঠিন কিছু নয়, সেটি বিনোদ খান্নাকে দেখলে বোঝা যায়। চলচ্চিত্রে তার স্বাবলীল অভিনয়ে আমি দারুণ প্রভাবিত ছিলাম। ১৯৭৭ কিংবা ১৯৭৮ সাল হতে পারে সময়টা। এ সময় মুম্বাইয়ের সিনেমা হলে তার দুটি ছবি দেখেছি। ছবি দুটি হচ্ছে ‘মুকাদ্দার কা সিকান্দার’ ও ‘ইনকার’। আগে পরে তার আরও অনেক ছবি দেখেছি। তবে হলে বসে সে দুটি সিনেমা দেখার অভিজ্ঞতা, সেটা আজও মনে পড়লে রোমাঞ্চিত হই। অভিনয়ে এমন স্বাবলীল মানুষ আমি খুব কমই দেখেছি। আজ তার চলে যাওয়াতে মনে হলো যেন নক্ষত্র ঝড়ে গেল।

নায়করাজ রাজ্জাক

নায়করাজ রাজ্জাক, অভিনেতা

বিনোদ খান্নার মৃত্যু সংবাদ শুনেছি। আর তারপর থেকেই মনটা খারাপ হয়ে আছে। কী অভিনয়টাই না করতেন তিনি। আমি কিন্তু তাকে কাছ থেকে দেখেছি। তার সঙ্গে আমার কথা হয় মুম্বাইতে। সেটা আশির দশকে হবে। আমাকে তিনি সম্মান দিয়েছেন তখন, সেটা আজীবন মনে থাকবে। সেদিন কথা বলার সময় মনেই হয়নি তিনি ইন্ডাষ্ট্রির এতবড় এক নায়ক। দু দেশের ফিল্ম নিয়ে অনেক কথা হয়েছিল। তার মৃত্যু সংবাদটা তাই আমার কাছে স্বাভাবিক না।

সোহেল রানা

সোহেল রানা, অভিনেতা

Reneta

বিনোদ খান্না ভারতের শক্তিমান অভিনেতা ছিলেন। স্বাবলীল অভিনয়ের জন্য তাকে আমার খুব ভালো লাগতো। তার অভিনীত বেশিরভাড়গ ছবিই দেখেছি। আর ভেবেছি এমন ভালো করে অভিনয়টা কে করতে পারে। আমার খুব খারাপ লাগছে তার মৃত্যুর সংবাদটা পেয়ে।

আলমগীর

আলমগীর, চিত্রনায়ক

আমি কিন্তু বিনোদ খান্নার অভিনয়ে আকৃষ্ট ছিলাম। তার কোনো ছবিই আমি বাদ দেইনি। শুনলে হাসবেন কোনো কোনো সময়ে আমি তাকে অনুসরণও করেছি। আজ যখন তার মৃত্যু সংবাদ শুনলাম তখন মনে হলো যেন বুকে কেউ পাথর বসিয়ে দিয়েছে। আজ অনেক ব্যস্ত সময় পার করছি। কিন্তু কোনো কাজে মন বসছে না।

ছবি : সংগৃহীত

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিনোদ খান্না
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

জুলাই ১৮, ২০২৬

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

ইরানে টানা সপ্তম রাতেও যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলার দাবি তেহরানের

জুলাই ১৮, ২০২৬

‘দুই থেকে তিন মাসে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে’

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT