চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদায়ী ম্যাচে শুরুতেই ফিরলেন ইমরুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৬ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্ট দলে ফিরতে না পারার আক্ষেপ নিয়েই লাল বলের ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন ইমরুল কায়েস। শনিবার মিরপুরে নিজের শেষ প্রথম শ্রেণির ম্যাচে খেলতে নেমেছেন খুলনা বিভাগের টপঅর্ডার ব্যাটার। ঢাকা বিপক্ষে দুই অঙ্ক পেরোলেও প্রথম ইনিংসটা বড় করতে পারেননি। ২৭ বলে তিনটি চারে ১৬ রান করে আউট হন।

বিদায়ী ম্যাচে নামার আগে ইমরুলের সঙ্গে মাঠে দেখা করেন তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল, মিনহাজুল আবেদীনসহ অনেকেই।

শের-ই-বাংলা স্টেডিয়ামে সুমন খানের ৬ উইকেট শিকারের সকালে ১৭২ রানে গুটিয়ে গেছে খুলনা। সর্বোচ্চ ৬৯ রান করেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। জাতীয় লিগের সবশেষ রাউন্ডে সেঞ্চুরি করেছিলেন কিপার-ব্যাটার।

২০১৯ সালের পর টেস্ট দলের দরজা আর খোলেনি ইমরুলের। ঘরোয়া লিগে ধারাবাহিকভাবে রান করলেও তরুণদের দিকে ঝুঁকেছেন নির্বাচকরা। বাংলাদেশের হয়ে ৩৯ টেস্ট খেলা বাঁহাতি ওপেনার আগের রাউন্ড শেষ জানান পরেরটিই হবে লাল বলের শেষ ম্যাচ।

অবসর ঘোষণার দিনে ফেসবুকে ইমরুল লেখেন, ‘আমি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আমার জন্য কঠিন এবং আবেগের একটি মুহুর্ত। ১৬ নভেম্বর টেস্ট ক্রিকেট ও ফার্স্ট ক্লাস ক্রিকেট থেকে অবসরে যাচ্ছি।’

২০০৮ সালের নভেম্বরে সাউথ আফ্রিকা সফরে টেস্ট অভিষেক ইমরুলের। দেড় দশকের ক্যারিয়ারে ৭৬ ইনিংসে করেন ১,৭৯৭ রান। করেন তিন সেঞ্চুরি ও চার ফিফটি। সর্বোচ্চ ইনিংসটি ১৫০ রানের।

Reneta

ইমরুল প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ১৩৮টি। করেছেন ৭,৯৪৬ রান। পরের ইনিংসে ৫৪ রান করলে ৮ হাজারি ক্লাবে নাম লেখাবেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ১৬ রানঅবসরইমরুলজাতীয় লিগলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মুশফিকের সেঞ্চুরিতে পাকিস্তানকে বিশ্বরেকর্ড গড়ার আমন্ত্রণ

মে ১৮, ২০২৬

ঈদে পোশাক খাতের জন্য ২৫ ও ২৬ মে সীমিত ব্যাংকিং সেবা

মে ১৮, ২০২৬

গঙ্গা নদীতে খাবারের উচ্ছিষ্ট ফেললে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে: আদালত

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীকে সভাপতি করে নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় জাতীয় কমিটি গঠন

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জাবিতে প্রক্টরের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীর অবস্থান কর্মসূচি

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT