অন্যান্য খেলা

এশিয়ান কাপ আর্চারিতে স্বর্ণপদক আনল বাংলাদেশ

কম্পাউন্ড ইভেন্টে জিতেছে বাংলাদেশ নারী দল

এশিয়ান কাপ আর্চারিতে স্বর্ণপদক আনল বাংলাদেশ

ইরাকে এশিয়ান কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টে কম্পাউন্ড ইভেন্টে  স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। ফাইনালে কাজাখস্তানকে ২৩১-২২০ পয়েন্ট ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী দল। কুলসুম আক্তার মনি ও শ্রীপর্ণা বিশ্বাসের হাত ধরে এলো সোনার হাসি। আর কম্পাউন্ডে ছেলেদের দল কাজাখস্তানের কাছে হেরে রৌপ্য জিতেছে।

নারী দল সেমিফাইনালেও দাপট দেখিয়েছিল। বন্না আক্তার, শ্রীপর্ণা ও কুলসুমকে নিয়ে গড়া দল শ্রীলঙ্কাকে হারিয়েছিল ২৩৩-২১৯ স্কোরে।

দুটি ইভেন্টের ফাইনাল নিশ্চিত করেছিল লাল-সবুজের দল। আরেকটি রিকার্ভ ইভেন্টে ছেলেদের দল। আবদুর রহমান আলিফ, সাগর ইসলাম ও আবদুল্লাহ আল মোহাম্মদ রাফিকে নিয়ে গড়া দল সেমিতে উজবেকিস্তানকে ৬-০ সেট পয়েন্টে হারায়। কম্পাউন্ডে ছেলেদের দলটি ৬ পয়েন্ট ব্যবধানে কাজাখস্তানের কাছে হেরে রৌপ্য পদক জিতেছে।

বিষয়:এশিয়ান কাপ আর্চারি কম্পাউন্ড নারী দল স্বর্ণ পদক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…