চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোমেন্টাম ফিরে পাওয়ার আশায় খুলনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৮ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে প্রস্তুতি নিচ্ছে, খেলোয়াড়রা একত্রে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: টানা দুই জয়ে আসর শুরু, এরপরই যেন ছন্দ হারিয়ে ফেলল খুলনা টাইগার্স। সিলেট ও চট্টগ্রাম মিলিয়ে টানা চার ম্যাচে হার দেখেছে মেহেদী হাসান মিরাজের দল। ফলে প্লে-অফে খেলার সমীকরণটাও কঠিন দাড়িয়েছে দলটির। তবে এখনই হাল ছাড়ছেন না ইমরুল কায়েস। খুলনার অভিজ্ঞ এই ব্যটার জানিয়েছেন, মোমেন্টাম ফিরে পাওয়ার আশায় আছেন তারা।

রোববার চট্টগ্রামে দিনের দ্বিতীয় ম্যাচে এর দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইগার্স। এর আগের দিন সংবাদমাধ্যমে কথা বলেন ইমরুল। সেখান এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

‘আমরা যেভাবে শুরু করেছিল, এরপর ৪টা ম্যাচ ভালো খেলতে পারিনি। ২টা ম্যাচ খেলার পর এক সপ্তাহ ব্রেক, বলতে পারেন ওখানে মোমেন্টামটা হারিয়েছি। আশা করি একটা ম্যাচ জিতলে মোমেন্টামটা ব্যাক করবে। আমাদের দল কিন্তু ভালো, দেশি-বিদেশী মিলিয়ে ব্যালেন্সড টিম।’

টানা ৪ ম্যাচের হারণ ব্যাখায় বাঁহাতি ব্যাটার বলেন, ‘আমাদের সবই ভালো হচ্ছে। শুরু আর ডেথ বোলিং দুর্দান্ত হচ্ছে। কিন্তু মাঝের দু-একটা ওভারেই সব এলোমেলো হয়ে যাচ্ছে। এখানে আমাদের ওভারকাম করতে হবে। এখনও অনেক ম্যাচ বাকি আছে, এটা ঠিক করতে পারলে এখনও কোয়ালিফাই করা সম্ভব।’

প্লে-অফের সমীকরণটা কঠিন হলেও এখনও আশা হারাচ্ছেন না ইমরুল। বলেছেন, ‘টি-টুয়েন্টি ক্রিকেটে আসলে বলা কঠিন যে প্লে অফে ওঠা কঠিন হয়ে গেলো কিনা। আমাদের হাতে এখনও সুযোগ আছে যদি সবগুলো ম্যাচ ভালোভাবে জিততে পারি ডেফিনিটিলি আমরা কোয়ালিফাই করবো। এখানে জাস্ট মোমেন্টাম লাগে, যেটা শেষ ৪ ম্যাচে পাইনি। এটা ফিরলে হবে আশা করি।’

সাধারণত টপ অর্ডারে ব্যাটিং করলেও এবারের আসরে এখন পর্যন্ত ব্যাটিং করেছেন লোয়ার মিডল অর্ডারে। তার কারণও ব্যাখ্যা করেছেন, ‘এই বিপিএলে শুরুতে ম্যাচ খেলতে পারিনি। আমার ইনজুরি ছিলো, তারপর যখন টিমে ঢুকলাম তখন আবার হ্যামস্ট্রিং ইনজুরি হলো। সবমিলিয়ে ইনজুরি নিয়ে স্ট্রাগল করতেছি। এখন যদি ম্যাচ খেলতে পারি চেষ্টা করবো টপ অর্ডারে ব্যাটিং করার।’

Reneta

বিপিএলের সবচেয়ে সফল অধিনায়ক ইমরুল কায়েস। কুমিল্লা ভিক্টোরিয়ান্স তার অধীনে ৩বার শিরোপা জিতেছে। এবার খুলনায় তিনি খেলছেন মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে। মিরাজের অধিনায়কত্ব নিয়ে মিরাজ বলেন, ‘ক্যাপ্টেন্সি…সে যখন জাতীয় দলে করে আসছে তাহলে তাকে তো শেখানোর কিছু নেই। সে অবশ্যই যোগ বলে এখানে দায়িত্বটা পেয়েছে। দলে যখন রেজাল্ট না আসলে তখন অনেক প্রশ্নই ওঠে আর ভালো হতে থাকলে সবকিছুর প্রশংসা হতে থাকে। সবই ভালো হচ্ছে শুধু রেজাল্টই আসছে না। রেজাল্ট এলে সবকিছু আগের মতো হয়ে যাবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরুলখুলনাচট্টগ্রামবিপিএল ২০২৫মিরাজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ দিনটিতে চূড়ান্ত পরিণতি যেভাবে ঘনিয়ে এসেছিল

আগস্ট ৫, ২০২৬

এবার সাউথ আফ্রিকার ফ্র‌্যাঞ্চাইজি লিগে রিশাদ

আগস্ট ৫, ২০২৬

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT