চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের উদ্বোধনে বিসিবি সভাপতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪১ অপরাহ্ণ ১৪, জুলাই ২০২৫
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বিসিবি সভাপতি ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের উদ্বোধনে অংশগ্রহণ করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এক বছর পর শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে ৩৯তম জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা। এ প্রতিযোগিতার উদ্বোধন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ও সাবেক তারকা খেলোয়াড় আমিনুল ইসলাম বুলবুল। সোমবার আসরের উদ্বোধন করেন সাবেক এ ক্রিকেটার।

প্রতিযোগিতার উদ্বোধন করে আমিনুল ইসলাম বলেন, ‘ছোট বেলায় আমি স্কুলে ব্যাডমিন্টন খেলতাম। এটা আমাদের শীতকালীন একটি খেলা। অনেক দিন পর আজ আবার র‌্যাকেট হাতে নিয়েছিলাম। ভালই লাগল।’

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও খালেদ মাসুদ পাইলট, সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ইমরুল হাসান, ব্যাডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতি তারিকুল ইসলাম চৌধুরী ও সাধারন সম্পাদক রাসেল কবির সুমন।

Banglabid

উদ্বোধনী অনুষ্ঠানে এসে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ইমরুল হাসান বলেন, ‘ব্যাডমিন্টন আমি ছোটবেলায় অনেক খেলেছি। আজও খেললাম। এত শাটলার দেখে ভালই লাগছে। মনে হচ্ছে দেশের ব্যাডমিন্টন প্রাণ ফিরে পেয়েছে।’

৬ দিনব্যাপী এবারের আসরে দেশের আট বিভাগের ৬৩ জেলা, ১০টি বিশ্ববিদ্যালয় ও সংস্থা এবং তিনটি শিক্ষা বোর্ডের ৪৫৭ জন শাটলার পদকের জন্য লড়বেন। তাদের মধ্যে ৩৭৭ জন পুরুষ ও ৮০ জন মেয়ে শাটলার রয়েছেন। মূলত সিনিয়রদের জন্য এ প্রতিযোগিতার আসরে ১৬ বছরের নীচে কোনো প্রতিযোগী অংশ নিতে পারবেন না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমিনুলইমরুলজাভেদ ওমরপাইলটবাংলাদেশবাশারবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT