চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়ান কাপে ‘কোয়ালিফাই’ করে ফিরতে চায় বাংলাদেশ

এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৭ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দল অনুশীলনে ব্যস্ত, মাঠে খেলোয়াড়রা প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছেলেদের এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ফুটবল ২০২৫ আসরের বাছাই খেলতে চীনে আছে বাংলাদেশ। দলটি বাছাইপর্ব উৎরাতে কঠোর পরিশ্রম করছে কোচ গোলাম রব্বানি ছোটনের অধীনে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভিডিও বার্তায় কথা বলেছেন সহকারী কোচ ইমরুল হাসান ও লেফট ব্যাক ইয়াহান হাবিব রিদোয়ান।

২২ নভেম্বর প্রথম ম্যাচে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ পূর্ব তীমুর। গ্রুপ ‘এ’তে বাংলাদেশসহ চীন, বাহরাইন, ব্রুনাই, পূর্ব তীমুর ও শ্রীলঙ্কা প্রতিযোগিতা করবে।

আসর নিয়ে সহকারী কোচ ইমরুল বলেছেন, ‘আমাদের এই দলটি সাফ খেলেছে এবং সেখানে রানার্সআপ হয়ে এখানে এসেছে। আমরা তিন মাসের বেশি সময় প্রস্তুতি গ্রহণ করেছি কোয়ালিফাই করার জন্য। দলের সবাই আল্লাহর রহমতে সুস্থ আছে।’

‘চায়নাতে একটু ঠাণ্ডা আছে। খেলোয়াড়রা মোটামুটি আবহাওয়ার সাথে মানিয়ে নিয়েছে। আমাদের প্রথম দুইটা তিনটা ম্যাচই আছে দুপুর ২টায়। আশা করি কোন সমস্যা হবে না। দেশবাসী সবার কাছে দোয়া চাই, দলটা যেন ভালো করতে পারে।’

লেফটব্যাক ইয়াহান বলেন, ‘আমরা চায়নাতে এসেছি দুইদিন হচ্ছে। আমাদের যেসব দুর্বলতাগুলো ছিল কোচ সেসব নিয়ে কাজ করিয়েছেন। আমরা মোটামুটি আবহাওয়ার সাথে মানিয়ে নিয়েছি।’

‘আমরা এখানে কোয়ালিফাই করার জন্য এসেছি। সবার মনোযোগ সেদিকেই আছে। আমাদের সর্বোচ্চটা চেষ্টা করব কোয়ালিফাই করার। দোয়া করবেন যাতে কোয়ালিফাই করে দেশে ফিরতে পারি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরুলএএফসিএশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭চীনবাংলাদেশলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, আংশিক মেঘলা থাকবে আকাশ

আগস্ট ৩, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT