চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে বাধা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১২ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০১৮
রাজনীতি
A A
স্বরাষ্ট্রমন্ত্রী

আগুন সন্ত্রাস, জ্বালাও-পোড়াও রাজনীতি পরিহার করলে বিএনপিকে গণতান্ত্রিক আন্দোলনে বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদে দাবা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। ঐতিহ্য সংগ্রাম ও গৌরবের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সঠিক ইতিহাস শিশুদের জানতে হবে। কারণ আজকের দিনের শিশুরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাই বিকৃত ইতিহাস জানার হাত থেকে শিশুদের রক্ষা করতে হবে। এই শিশুদের মানসিক বিকাশের জন্য আজ থেকে ৩০ বছর আগে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের যাত্রা শুরু হয়েছিল।

Banglabid

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে জানিয়ে আসাদুজ্জামান খাঁন বলেন, দেশের উন্নয়নে শেখ হাসিনার কোন বিকল্প নেই। তিনি শুধু দেশের ক্ষুধা ও দারিদ্র বিমোচন করেননি, দুর্নীতিগ্রস্থ দেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছেন; করেছেন দুর্নীতিমুক্ত।

মার্চের মধ্যে দেশ এগিয়ে যাওয়ার আরও একটি ঘোষণা দেশবাসী শুনতে পাবে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর রক্ত যার শরীরে প্রবাহিত হচ্ছে তিনি শুধু বাংলাদেশের নেতা নন, তিনি বিশ্ব নেতা। বিশ্ব আজ অবাক হয়ে প্রশ্ন করে- কিভাবে বাংলাদেশ এত উন্নয়ন করছে? শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

Reneta

সরকার কোন দলেরই গণতান্ত্রিক আন্দোলনে বাধা দেয় না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: বিএনপি গণতান্ত্রিক নিয়মকানুন মেনে জ্বালাও-পোড়াও রাজনীতি বন্ধ করলে, সকল সহিংতার পথ পরিহার করলে আমাদের কোন সমস্যা নেই।

আর যদি বিএনপি জ্বালাও-পোড়াও রাজনীতি বন্ধ না করে তাহলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। সরকার কারও গণতান্ত্রিক অধিকার হরণ করতে চায় না।

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাংগঠনিক সচিব কে এম শহিদ উল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, পরিষদের উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা, দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীমসহ অনান্যরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজস্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

খালেদা জিয়ার জামিন আবেদন বিলম্বিত করছে তার আইনজীবীরা: খাদ্যমন্ত্রী

পরবর্তী

শিক্ষার মূল উদ্দেশ্য নতুন প্রজন্মকে আধুনিক ও মানসম্মত গড়ে তোলা

পরবর্তী
ফাইল ছবি

শিক্ষার মূল উদ্দেশ্য নতুন প্রজন্মকে আধুনিক ও মানসম্মত গড়ে তোলা

ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র দেবাশিস চক্রবর্তী

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT