চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাবা দেখো, আজ সারা বাংলাদেশ তোমার জন্য কাঁদছে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৭ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

আমার বাবা গান লিখেছেন- ‘গাছের একটা পাতা পড়লে/কাছের একজন মানুষ মরলে কে তার খবর রাখে?’ আমি আজকে বাবাকে বলবো, বাবা। দেখো, সারা বাংলাদেশ আজকে তোমার খবর রাখছে, সারা বাংলাদেশ আজকে তোমার জন্য কাঁদছে।

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রয়াত নির্মাতা আমজাদ হোসেনের মরদেহের সামনে দাঁড়িয়ে এভাবেই শোক প্রকাশ করছিলেন তার বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল।

শনিবার সকাল থেকে প্রখ্যাত চিত্রপরিচালক আমজাদ হোসেনকে শহীদ মিনার চত্বরে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের জনসাধারণ। যেখানে শেষবারের মতো গুণী এই নির্মাতা, অভিনেতা ও গীতিকারকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন চলচ্চিত্র ও শিল্প সাহিত্যের বিভিন্ন সংগঠন।

শহীদ মিনারে দাঁড়িয়ে আমজাদ পুত্র দোদুল বলেন, আমার বাবা ছিলেন নির্লোভ একজন মানুষ। তিনি দেশকে নিজের থেকেও বেশী ভালোবাসতেন। সেই ‘জীবন থেকে নেয়া’ থেকে শুরু করে ‘কাল সকালে’ পর্যন্ত তার কলম যেভাবে চলেছে, তার চেতনা যেভাবে চলছে, তার বুদ্ধি যেভাবে চলেছে তা অপূর্ব। অসাধারণ।

বাবার মৃত্যু শোকের মধ্যেও আমজাদ হোসেনকে নিয়ে এক অজানা স্মৃতির কথাও উচ্চারণ করেন দোদুল। বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম সিনেমা আমার বাবা নির্মাণ করেন। সিনেমার নাম ছিলো ‘বাংলার মুখ’, আমরা সেই সিনেমার পোস্টার দেখেছি। একাত্তরের যুদ্ধ পরবর্তী সময়ে এই ছবিটির দৃশ্য ধারণ করা হয়। কিন্তু এফডিসি থেকে কোনো কালো হাত সেই ছবির পিকচার ও সাউন্ড নেগেটিভ গায়েব করে দেয়। যদি ‘বাংলার মুখ’ আলোর মুখ দেখতো তাহলে মুক্তিযুদ্ধের প্রথম চলচ্চিত্র হিসেবে উচ্চারিত হতো আমার বাবার ছবির নাম, ‘ওরা ১১ জন’ নয়।

নিজের ইচ্ছানুযায়ি জামালপুরে সমাহিত হবেন আমজাদ হোসেন। সে কারণও ব্যাখ্যা করলেন দোদুল। বললেন, জামালপুর কবরস্থানের প্রতি বাবা একটা কাব্য তৈরী করেছেন সেই ‘গোলাপী এখন ট্রেনে’ থেকে। ওই ছবিতেও ট্রেন থেকে একটা শটে জামালপুরের কবরস্থানকে আব্বা রেখেছেন। তৎকালীন সময়ে জামালপুরের মানুষ যখন সিনেমাটি হলে দেখেছে তখন চিৎকার দিয়ে বলতো, এই আমাদের জামালপুরের কবর। আর বাবাও জামালপুরকে খুব ভালোবাসতেন।

Reneta

শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে আমজাদ হোসেনের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে এফডিসিতে। সেখানে শ্রদ্ধা জ্ঞাপন ও জানাজা শেষে নিয়ে আসা হবে চ্যানেল আইয়ে। এখানে জানাজা শেষে আমজাদ হোসেনের মরদেহটি নিয়ে যাওয়া হবে জামালপুর।

গেল শুক্রবার (১৪ ডিসেম্বর) দুপুরে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমজাদ হোসেন। এর আগে গেল ১৮ নভেম্বর ব্রেন স্ট্রোক করে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর প্রধানমন্ত্রীর সহায়তায় ২৮ নভেম্বর রাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংককে নেওয়া হয়।

ছবি : নাহিয়ান ইমন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমজাদ হোসেনওরা ১১ জনজামালপুরবাংলার মুখলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে, কাঁদলেন ভোজিনহা

জুন ১৬, ২০২৬

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

প্রথম ম্যাচে হেরেই কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী গোলরক্ষকের দৃঢ়তায় ফেভারিট স্পেনকে আটকে দিলো নবাগত কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT