চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাদল রায়কে শ্রদ্ধা জানাল কলকাতা মোহামেডান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

বাদল রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কলকাতা মোহামেডান। বাংলাদেশ ও এশিয়ান ফুটবলে তার অসামান্য অবদানের জন্য শ্রদ্ধা জানিয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি। লিভার ক্যান্সার আক্রান্ত হয়ে রোববার মারা গেছেন আশি-নব্বইয়ের দশকে মোহামেডান ও বাংলাদেশ দলের মাঠ কাঁপানো এ তারকা ফুটবলার।

ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পাঠানো কলকাতা মোহামেডানের সেক্রেটারি এসকে ওয়াসিম আকরামের সাক্ষরিত এক চিঠিতে উঠে এসেছে এই শোক ও শ্রদ্ধা বার্তা।

লেখা হয়েছে, বিখ্যাত ফুটবলার ও ঢাকা মোহামেডানের সাবেক অধিনায়ক বাদল রায়ের মৃত্যুতে আমরা কলকাতা মোহামেডানের পক্ষ থেকে গভীর শোক জানাচ্ছি। বাংলাদেশ ও এশিয়ান ফুটবলে তার সামগ্রিক অবদানের কথা স্মরণ করছি। এই কঠিন সময়ে শোকার্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা। তার আত্মার চিরশান্তি কামনা করছি।

লিভার ক্যান্সার ও নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন বাদল রায়। চলে গেলেন ৬০ বছর বয়সে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।

গত ৫ নভেম্বর শ্বাসকষ্টের কারণে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল বাদল রায়কে। পরে ১১ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে স্কয়ার হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়ে তাকে স্থানান্তরিত করা হয় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই মারা যান।

লিভার, কিডনিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বাদল রায়। কিছুদিন আগে হার্ট অ্যাটাকও হয়েছিল।

Reneta

৭০-৮০ দশকের মাঠ কাঁপানো ফুটবলার ছিলেন তিনি। ৮১ থেকে ৮৬ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে এবং ৭৭ থেকে ৮৯ পর্যন্ত মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছেন। বাংলাদেশ ফুটবলে অনন্য অবদানের জন্য ২০০৯ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার অর্জন করেন।

খেলাকে বিদায় জানালেও ফুটবল ফেডারেশনের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন তিন মেয়াদে। সবশেষ বাফুফে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে শারীরিক অসুস্থতার জন্য নাম প্রত্যাহার করে নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলকাতা মোহামেডানফুটবলার বাদল রায়বিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT