চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাটলারের বিধ্বংসী সেঞ্চুরিতে উড়ল ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৯ পূর্বাহ্ণ ০২, নভেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

শেষ ওভারটা চলে এলো। একটা ক্যাচও তুলে দিলেন, শ্রীলঙ্কা সেটি তালুতে জমাতে ব্যর্থ। সুযোগে নিলেন দুটো রান। যেভাবে ব্যাট চালাচ্ছিলেন, সেঞ্চুরি নিয়ে তখনও শঙ্কা জাগেনি। ওই ক্যাচ হাতছাড়ার সুযোগে পাওয়া দু-রানে পৌঁছে গেলেন ৯৫তে। পরের দুটো বল ডট হতেই উশখুশ ছড়িয়ে পড়ল দর্শকদের মাঠে। কেউ কেউ দাঁতে নখ কামড়াচ্ছিলেন। এরমাঝেই ইনিংসের শেষ বলটা ছুঁড়তে দৌড় দিলেন চামিরা। পারবেন কি জস বাটলার?

বাটলার পেরেছেন। ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে তুলে নিয়েছেন আরব আমিরাতে চলতি বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি। ডানহাতি ইংলিশম্যানের টি-টুয়েন্টিতেই প্রথম শতক এটি। শেষ ওভারের শুরুতে ৪, পরের দু-বলে দুটো করে রান, আর শেষে ছয়, ৬৭ বলে অপরাজিত ১০১, ৬ চারের পিঠে ঠিক ৬ ছক্কায় সাজানো নান্দনিক-বিধ্বংসী এক ইনিংস।

সোমবার শারজায় বাটলারের দিনে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৬৩ রান জমাতে পারে ইংল্যান্ড। তাড়া করতে নেমে ১৯ ওভারে ১৩৭ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ইয়ন মরগানের দলের জয় ২৬ রানে।

অথচ শুরুটা ছিল শ্রীলঙ্কার। ৩৫ রানে ৩ উইকেট তুলে নেয়ার পাশাপাশি প্রতিপক্ষকে রানের জন্য হাঁসফাঁস করিয়ে ছেড়েছে তারা। ১০ ওভারে টেনেটুনে দলীয় ফিফটিতে পৌঁছায় ইংলিশরা।

রয় ৯, মালান ৫, বেয়ারস্টো গোল্ডেন ডাক। তারপর মরগান ও বাটলার সেই যে জুটি বাধলেন। শুরুতে অতি-সাবধানী, শেষে ঝড়ো। ৫.২ ওভারে জুটি বেধে বিচ্ছিন্ন হলেন ১৮.২ ওভারে। মাঝে ৭৮ বলে ১১২ রানে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন।

মরগান ফিরেছেন ৩৬ বলে ৪০ রানে। একটা চারের সঙ্গে ৩টা ছয় এসেছে তার ব্যাটে। বাটলারের শতকের উপভোগ্য সময়ে অপরপ্রান্তে ১ রানে অপরাজিত থেকে যান মঈন আলি।

Reneta

হাসারাঙ্গা ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট নিয়ে সেরা। উইকেট না পেলেও সমান ওভারে মাত্র ১৩ রান দিয়েছেন থিকসানা। ঝড়টা গেছে আসলে ৪ ওভারে ৪৩ দেয়া চামিরার উপর দিয়ে, একটা উইকেট যদিও পেয়েছেন তিনি।

লাহিরু কুমারার সেটিও মেলেনি, ৪ ওভারে ৪৪ বিলিয়ে থাকেন উইকেটশূন্য। অধিনায়ক শানাকার ২ ওভারে খরচ ২৪ রান।

জবাব দিতে নেমে নিশাঙ্কা ১, কুশল পেরেরা ৭, আসালাঙ্কা ২১, আভিষ্কা ফের্নান্দো ১৩, রাজাপাকশে ২৬, শানাকা ২৬, হাসারাঙ্গার ৩৪ রানে দেড়শর কাছাকাছি যায় লঙ্কানরা। যার মধ্যে হাসারাঙ্গাই কেবল টি-টুয়েন্টি ঢংয়ে ব্যাট চালাতে পেরেছেন, ৩ চারে সঙ্গে এক ছয়ে ২১ বলের ইনিংস তার।

মঈন, আদিল রশিদ ও ক্রিস জর্ডান নিয়েছেন ২টি করে উইকেট। এটি করে উইকেট ওকস ও লিভিংস্টোনের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ডটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০বাটলারমরগানলিড স্পোর্টসশানাকা
শেয়ারTweetPin

সর্বশেষ

এক ‘হতাশাজনক’ মৌসুম রিয়ালের জন্য

মে ১১, ২০২৬

ময়মনসিংহে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: গ্রেফতার ১

মে ১১, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তিতে ইরানের শর্ত, মধ্যস্থতায় পাকিস্তান

মে ১১, ২০২৬

বাবার শোক সঙ্গী করে চ্যাম্পিয়ন হওয়া জয়, কৃতজ্ঞতা ফ্লিকের

মে ১১, ২০২৬
ফাইল ছবি

চীন সফরে ট্রাম্প: ইরান যুদ্ধ থেকে শুল্ক, আলোচনায় একাধিক ইস্যু

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT