চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংস্কৃতি খাতে বাজেট নিয়ে আমরা ক্ষুব্ধ ও হতাশ: গোলাম কুদ্দুছ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৫ অপরাহ্ণ ০৩, জুন ২০২১
বিনোদন
A A

সংস্কৃতি খাতে সরকারের প্রস্তাবিত বাজেট নিয়ে এবারও হতাশার কথা জানিয়েছেন সংস্কৃতি অঙ্গনের অভিভাবক সংগঠন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

বাজেট পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংস্কৃতি খাতে সরকারের প্রস্তাবিত বাজেটকে ‘হতাশার’ বলেও মন্তব্য করেন তিনি।

প্রস্তাবিত জাতীয় বাজেটে সংস্কৃতি মন্ত্রণালয়কে ৫৮৭ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। যা গত অর্থবছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় ৮ কোটি টাকা বেশি। গত অর্থবছরের এ খাতে প্রস্তাবিত বাজেট ছিলো ৫৭৯ কোটি টাকা।

বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ২০২১-২২ অর্থবছরের বাজেট বক্তব্যে এ তথ্য জানান।

সংস্কৃতি খাতের বাজেট নিয়ে কুদ্দুস চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রতিবার বাজেটের পর আমরা একই ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করে আসছি। সরকারকে আমরা বরাবরই বলে আসছি, মূল বাজেটের এক শতাংশ যেন সংস্কৃতি খাতে বরাদ্দ দেওয়া হয়। কিন্তু সরকার বরাবরই আমাদের দাবীকে প্রত্যাখ্যান করে আসছে। এই খাতকে অবহেলার চোখে দেখা খুবই ভুল সিদ্ধান্ত।

তিনি বলেন, জাতীয় বাজেট যেভাবে বেড়েছে, সে তুলনায় সংস্কৃতি খাতে পারসেন্টেজ আরো কমেছে। সুতরাং আমরা মনে করি, রাষ্ট্র যে সংস্কৃতি খাতকে অবহেলা করছে- এটা সরকারের জন্যই ভালো কিছু বয়ে আনবে না।

Reneta

তিনি বলেন, চারদিকে অপসংস্কৃতির চর্চা বাড়ছে। সাম্প্রদায়িকতা উস্কে উঠছে। সরকার একদিকে বলছে আমরা অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ সংস্কৃতি বান্ধব জাতি, মানুষে মানুষে মৈত্রী বন্ধন গড়ে তুলতে চাই, কিন্তু বাস্তবতা হলো বাজেটে সরকারের সেই সব কথার প্রতিফলন এবারও ঘটেনি। সুতরাং আমরা মনে করি, আমরা সংস্কৃতি কর্মীরা এই খাতে প্রস্তাবিত বাজেটে হতাশ এবং ক্ষুব্ধ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোলাম কুদ্দুসচ্যানেল আইপ্রস্তাবিত বাজেটবাজেটলিড বিনোদনসরকারসংস্কৃতিসংস্কৃতি খাত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬

খুরশীদ আলমের ৮১তম জন্মদিনে শাইখ সিরাজের বিশেষ প্রামাণ্যচিত্র

জুলাই ২৮, ২০২৬
সভাপতি শহিদুল হক টিপু এবং সাধারণ সম্পাদক

চিতলমারী থানা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি টিপু, সম্পাদক অরুণ

জুলাই ২৮, ২০২৬

জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চাইলো ঢাকা

জুলাই ২৮, ২০২৬

বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT