নিষেধাজ্ঞা শেষে বরিশালে মাছের বাজার ইলিশের দখলে

বাজারে বিভিন্ন ধরনের তাজা মাছের সংগ্রহ, মাছের গুণগত মান ও তাজা থাকার লক্ষণ দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
২২ দিনের ইলিশ শিকারে নিষেধাজ্ঞা শেষে বরিশালে মাছের বাজার এখন ইলিশের দখলে। সোমবার সকাল থেকেই মাথায় ঝুড়ি ভর্তি ইলিশ আর জাটকা নিয়ে অলিতে গলিতে খুচরা বিক্রেতাদের হাক ডাক শুরু হয়।
তিনশ’ থেকে ছয়শ’ টাকা কেজি চেয়ে বাসা-বাড়ীতে ক্রেতাদের ঘুম ভাঙ্গিয়েছেন তারা।
বরিশালের পোর্ট রোডের আড়তদাররা জানান, নিষেধাজ্ঞা শেষের প্রথম সকালেই দুই হাজার মন ইলিশ উঠেছে বরিশালের আড়তে। আরো ইলিশ আসছে জানান ইলিশ শিকারি জেলেরা।
বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস জানান, এবারের নিষেধাজ্ঞায় ইলিশ সংরক্ষণ অশানুরুপ হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






