জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণে বাংলা সমর্থন সুবিধা চালু করা হয়েছে।
সম্প্রতি হোয়াটসঅ্যাপের হালনাগাদ সংস্করণ ২.১২.৩৬৭ চালু করা হয়। এতে অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা ও উর্দু সমর্থন সুবিধা চালু করা হয়।
ফেসবুক অধিকৃত হোয়াটসঅ্যাপের হালনাগাদকৃত অ্যান্ড্রয়েড সংস্করণে বাংলার পাশাপাশি বেশকিছু নতুন ফিচার যুক্ত করা হয়েছে।
কাস্টম চ্যাটিংয়ের জন্য পৃথক নোটিফিকেশন সেটিংস এবং মিউট ফিচার চালু করা হয়েছে। এছাড়াও বেশকিছু নতুন ইমোজি যুক্ত করা হয়েছে।
প্রতিটি ইমোজির ওপর চাপ দিয়ে ধরে রঙ পরিবর্তন করে সেন্ড করতে পারবেন ব্যবহারকারী।
বলা হচ্ছে, হালনাগাদ অ্যান্ড্রয়েড সংস্করণে হোয়াটসঅ্যাপ কলের ক্ষেত্রে ডাটা খরচ কমবে উল্লেখযোগ্য হারে।






