চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রবিক্ষোভ ঠেকাতে ভারতীয় পুলিশ যাচ্ছে বাড়ি বাড়ি, নিয়েছে নতুন আরও কৌশল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৭ অপরাহ্ণ ২৩, জুলাই ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দিল্লিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি) নেতৃত্বাধীন শিক্ষার্থী আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মুম্বাইয়ে চলমান বিক্ষোভ দমনে নতুন কৌশল নিয়েছে পুলিশ। শিক্ষার্থীদের সরাসরি ফোন করা, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন শেয়ার করতে বলা এবং বাড়িতে গিয়ে সতর্ক করার মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদন অনুযায়ী, সিজেপি-সংশ্লিষ্ট আন্দোলনের পুনরাবৃত্তি ঠেকাতে লক্ষ্যভিত্তিক এই ব্যবস্থা নেওয়া হয়েছে। শিবাজি পার্ক, চেম্বুর এবং আজাদ ময়দানসহ মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় কয়েক দিনের বিক্ষোভের পর স্থানীয় পর্যায়ে নজরদারি ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করেছে পুলিশ।

যেসব শিক্ষার্থীর বিরুদ্ধে আগে থেকেই এফআইআর রয়েছে বা আইনি নোটিশ দেওয়া হয়েছে, তাদের অনেকেই স্থানীয় থানার পক্ষ থেকে ফোনকল ও বার্তা পাওয়ার কথা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্ট এবং যাচাই করা স্ক্রিনশটে দেখা গেছে, থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা কিছু বিক্ষোভকারীকে বাড়িতে অবস্থান করতে এবং তা নিশ্চিত করতে নিয়মিত হোয়াটসঅ্যাপের লাইভ লোকেশন শেয়ার করতে নির্দেশ দিয়েছেন।

এ ছাড়া ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস)-এর ৩৫(৩) ধারার আওতায় ভোরে মেসেজিং অ্যাপের মাধ্যমে আইনি নোটিশ পাঠিয়ে আগের বিক্ষোভের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য থানায় হাজির হতে বলা হয়েছে।

ডিজিটাল নজরদারির পাশাপাশি মুম্বাইয়ের শহরতলি ও আশপাশের পৌর এলাকায় শিক্ষার্থীদের বাড়িতে ইউনিফর্ম পরিহিত পুলিশ সদস্যদের পাঠানো হচ্ছে। তারা পরিবারের সদস্যদের চলমান তদন্তের বিষয়টি জানাচ্ছেন এবং ভবিষ্যতে জনসমাবেশে অংশ না নেওয়ার পরামর্শ দিচ্ছেন। একই সঙ্গে গুরুত্বপূর্ণ মেট্রো ও রেলস্টেশন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে বিক্ষোভস্থলের দিকে যাওয়া ব্যক্তিদের শনাক্ত ও ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

আগে আটক হওয়া ব্যক্তিদের তথ্যও বিভিন্ন থানায় পাঠানো হয়েছে, যাতে সড়কে তল্লাশির সময় দ্রুত তাদের শনাক্ত করা যায়।

Reneta

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, এসব পদক্ষেপের উদ্দেশ্য তরুণদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া থেকে বিরত রাখা। তাদের দাবি, অপরাধের রেকর্ড তৈরি হলে ভবিষ্যতে পাসপোর্ট পাওয়া, উচ্চশিক্ষায় ভর্তি এবং চাকরির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

তবে আন্দোলনকারীদের পক্ষে থাকা আইনজীবী ও মানবাধিকারকর্মীরা বলছেন, ইলেকট্রনিক লোকেশন ট্র্যাকিং, মেসেজিং গ্রুপ পর্যবেক্ষণ এবং বাড়িতে পুলিশ পাঠানোর মতো পদক্ষেপ সাধারণ প্রতিরোধমূলক ব্যবস্থার সীমা অতিক্রম করেছে। তাদের মতে, এসব উদ্যোগ ব্যক্তিগত গোপনীয়তা এবং সংবিধানস্বীকৃত চলাচলের স্বাধীনতা নিয়ে গুরুতর আইনি প্রশ্ন তৈরি করছে।

ছবি: সংগৃহীত

দিল্লিতে সিজেপি নেতৃত্বাধীন শিক্ষার্থী আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত কয়েক দিন ধরে মুম্বাইয়ে বিক্ষোভ চলছে। বুধবার টানা তৃতীয় দিনের মতো বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষার্থী ও অধিকারকর্মীরা পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং দিল্লিতে সিজেপি সমর্থকদের ওপর পুলিশের অভিযানের প্রতিবাদে বিক্ষোভ করেন।

অন্যদিকে, বৃহস্পতিবারও দিল্লির যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি চালিয়ে যান সিজেপি সমর্থকরা। তারা ২০২৬ সালের নিট-ইউজি পরীক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগের জবাবদিহি, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতমুম্বাইলাইভ লোকেশনশিক্ষার্থীহোয়াটসঅ্যাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম ও যোগ্যতা-অযোগ্যতা কী?

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT