চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলা ভাষার অবমাননা বন্ধই হচ্ছে না

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:৩১ অপরাহ্ণ ১৪, মার্চ ২০১৯
সম্পাদকীয়
A A

একুশে বইমেলায় এক ইউটিউবার বাংলা-ইংরেজির মিশেলে বই লিখে চরম আলোচিত-সমলোচিত হয়েছিলেন। এবার অশোভন (ইনডিসেন্ট) শব্দ ব্যবহার করায় কোমল পানীয় কোকা-কোলার বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট।

কোকা-কোলার বোতলের লেবেলে মাথা নষ্ট, বাবু, ঢিলা, ফাঁপর, জান, গুটি, গাব, আগুন, কড়া, অস্থির, পার্ট, ব্যাপক, প্যারা’র মতো শব্দের ব্যবহারে এ রুল জারি করেছেন হাইকোর্ট। এ ধরনের শব্দ ব্যবহার করে বিজ্ঞাপন প্রচারের জন্য কোকা-কোলার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে না রুলে তা জানতে চাওয়া হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

সাধু ভাষা ও চলতি ভাষার ব্যবহারের যে সীমারেখা, তা যেন উঠেই যাচ্ছে! কোথায় কী ব্যবহার হবে, তার প্রভাব কী হবে, কোথায় কী করা যাবে বা যাবে না, এসব দেখার যেনো কেউ নেই! বিষয়টি আমাদের ভাবাচ্ছে। প্রচলিত শব্দের অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন অর্থ থাকে। কিন্তু তার সার্বজনীন গ্রহণযোগ্যতা নেই। এই শব্দগুলোর ব্যবহার আমাদের নতুন প্রজন্মকে মাতৃভাষা সম্পর্কে শুভ বার্তা দিচ্ছে না। প্রমিত বাংলাকে আরও ঋদ্ধ করতে নতুন নতুন শব্দ সংযোজন হয় ভাষায়। কিন্তু ব্যবহারিক ভাষার যথেচ্ছ সংযোজন ভাষার শ্রী বৃদ্ধি করে না। বরং প্রমিত ভাষাকে চর্চাকে চরম ক্ষতিগ্রস্ত করে।

রুল জারি করে আগামী চার সপ্তাহের মধ্যে তথ্যসচিব, শিল্পসচিব, সংস্কৃতিসচিব, আইনসচিব, শিক্ষাসচিব, স্বরাষ্ট্রসচিব, বাংলা একাডেমির মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শক ও কোকা-কোলাসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব চেয়েছেন হাইকোর্ট। তারা হয়তো একটি দায়সারা জবাব দেবেন, কোকা-কোলা কর্তৃপক্ষও হয়তো ওইসব লেবেলযুক্ত পণ্য বাজার থেকে তুলে নেয়ার ঘোষণাও দেবে। কিন্তু এসবই কি এর সুষ্ঠু সমাধান? কিছুদিন পরে হয়তো অন্যকোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি একইধরণের ভাষা অবমাননাকর কাজ করে ফেলবেন। বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আরো সচেতন ও উদ্যোগী হওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। এ ক্ষেত্রে বাংলা একাডেমিকে সবার আগে এগিয়ে আসতে হবে। সমাজে ভাষা বিশৃঙ্খলাকে তদারকি করার দায়িত্ব তাদেরই। আশাকরি ভবিষ্যতে এ বিষয়গুলো কঠোরতা ও কার্যকরভাবে দেখবেন সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ।

ট্যাগ: প্রমিত ভাষাবাংলা একাডেমিবাংলা ভাষামাথা নষ্টরুলহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশকে জঙ্গিবাদের মত মাদকমুক্ত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

সফল ক্যারিয়ারের গল্প শোনাবেন প্রিয়াঙ্কা

পরবর্তী

সফল ক্যারিয়ারের গল্প শোনাবেন প্রিয়াঙ্কা

জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শিশু রোবটিক্স উৎসব

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT