রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায়ে হতাশ মিয়ানমার

ছবি: সংগৃহীত
রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর দেশটির নিরাপত্তা বাহিনীর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গণহত্যা সংঘটিত হওয়ার বিষয়ে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ে হতাশা প্রকাশ করেছে মিয়ানমার।
শুক্রবার (২১ নভেম্বর) মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আদালতের এই রায় তাদের জন্য ‘বড় ধরনের হতাশার’ কারণ হয়েছে।
বিবৃতিতে বলা হয়, আদালতের রায়টি ভিন্নমতসহ ঘোষণা করা হয়েছে। ফলে এটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়নি।
মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও দাবি করেছে, ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে পরিচালিত সন্ত্রাসবিরোধী অভিযানগুলো গণহত্যার উদ্দেশ্যে চালানো হয়নি। বরং ব্যাপক সন্ত্রাসী হামলার সরাসরি জবাব হিসেবে সীমিত পরিসরে ও স্বল্প সময়ের জন্য এসব অভিযান পরিচালনা করা হয়েছিল। অভিযানগুলো মাত্র কয়েক দিন স্থায়ী হয়েছিল বলেও দাবি করেছে মন্ত্রণালয়।
রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে হত্যা, যৌন সহিংসতা ও অগ্নিসংযোগের অভিযোগের বিষয়ে মিয়ানমারের এই বক্তব্য সামনে এল।






