বাংলাদেশ

বাংলাদেশ সরকারের কিছু লুকানোর নাই: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সরকারের কিছু লুকানোর নাই বলে মন্তব্য করছেন, তিনি একটি প্রেস কনফারেন্সে অংশ নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, সাংবাদিক রোজিনা ইসলামের সাথে যা ঘটেছে, তা খুবই দুঃখজনক। বাংলাদেশ সরকারের কিছু লুকানোর নাই।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের করা ‘অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট’ মামলায় গ্রেপ্তার সাংবাদিক রোজিনা ইসলামের বিষয়ে বৃহস্পতিবার দুুপুরে তিনি একথা বলেন।

এসময় তিনি আরও বলেন, গুটিকয়েক লোকের আচরণের জন্য আমাদের এখন আন্তর্জাতিক সম্প্রদায়কে ফেস করতে হবে।

গত সোমবার পেশাগত দায়িত্ব পালনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টার বেশি আটকে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।

নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রোজিনা ইসলামের বিরুদ্ধে কিছু নথি সরানোর অভিযোগ এনে পুলিশ ডাকা হয়েছে। রাত সাড়ে আটটার দিকে পুলিশ তাকে শাহবাগ থানায় নিয়ে যায়।

মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডাঃ মােঃ শিব্বির আহমেদ ওসমানী শাহবাগ থানায় তার বিরুদ্ধে মন্ত্রণালয়ের পক্ষে অভিযোগ দায়ের করেন। পরে তার অভিযোগটি মামলা আকারে রুজু করে পুলিশ। পুলিশ জানায়, তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিষয়:পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সরকার রোজিনা ইসলাম সাংবাদিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…