ক্রয় ক্ষমতা এবং গত অর্থবছরে অর্জিত জিডিপি ৭.১ শতাংশের ভিত্তিতে বিশ্বব্যাংক বলেছে এই মুহুর্তে বাংলাদেশে চরম দারিদ্র্যের হার ১২.৯ শতাংশ। এই হার গতবছরের চেয়ে কম।
সোমবার সংস্থাটির ঢাকার অফিসে অর্থনীতিতে অর্জনের হালনাগাদ তথ্য জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
লক্ষ্য অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধি অর্জন হলে আগামী অর্থবছরে এই হার ১২.১ শতাংশে দাঁড়াবে বলে পূর্বাভাস সংস্থাটির।
বিশ্বব্যাংক বলছে, দারিদ্র্যতার হার কমাতে হলে প্রবৃদ্ধির জন্য কাঠামোগত সংস্কার আরো বেগবান করতে হবে। ২০০৫ থেকে ২০১০ সালে যে অর্জন ছিল তা ধরে রাখতে পারলে এসডিজিতে দারিদ্র্যতা হ্রাসের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।
৮.৮ শতাংশ প্রবৃদ্ধি করতে পারলে এসডিজির লক্ষ্য অর্জন সম্ভব। জিডিপি প্রবৃদ্ধি ১ শতাংশ বাড়লে দারিদ্র্যতা কমে ১.৫৪ শতাংশ হবে।








