চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের টার্গেটে চোখ পাকিস্তানেরও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৬ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের পর থেকেই কোচহীন বাংলাদেশ ক্রিকেট দল। স্টিভ রোডসের সঙ্গে চুক্তি সমাপ্তিতে খালি হয় পদ। এরমধ্যে সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকে ‘আপদকালীন’ কোচ করে শ্রীলঙ্কা সফর করে টাইগাররা। লঙ্কা সফরে ফলাফল হয়েছে তিক্ত। স্বাগতিকদের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফিরতে হয়েছে।

লঙ্কান ক্ষত মোছার পথে ঘরের মাঠে টেস্টে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। তার আগেই জাতীয় দলের নতুন হেড কোচ নিয়োগের চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ইএসপিএন-ক্রিকইনফো জানাচ্ছে, কোচ বাছাইয়ের চেষ্টায় পাঁচজনকে নিয়ে বিসিবি একটি সংক্ষিপ্ত তালিকা করেছে। সেই পাঁচ কোচ হলেন- নিউজিল্যান্ডের মাইক হেসন, জিম্বাবুয়ের গ্র্যান্ট ফ্লাওয়ার, ইংল্যান্ডের পল ফারব্রেস, সাউথ আফ্রিকার রাসেল ডমিঙ্গো ও শ্রীলঙ্কার চন্ডিকা হাথুরুসিংহে। তাদের মধ্যে ডমিঙ্গো ঢাকায় এসে বিসিবির কাছে সাক্ষাতকারও দিয়ে গেছেন।

বাংলাদেশের কোচের পদ এখন যেমন শূন্য। ভারতও ইতিমধ্যে কোচ চেয়ে বিজ্ঞাপন দিয়েছে। মিকি আর্থারের সঙ্গে চুক্তি মেয়াদ বাড়ায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ডও। আফগানিস্তানের কোচ আগেই সরে যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন। তাদের পদও ফাঁকা। বরখাস্ত হয়েছেন শ্রীলঙ্কার কোচ হাথুরুসিংহে। সবমিলিয়ে বিশ্বকাপের পর উপমহাদেশের সব ক্রিকেট দেশেই কোচ বদলের হাওয়া। ফলে উপমহাদেশের দলগুলো মধ্যে একটা প্রতিযোগিতাও চলছে।

ক্রিকইনফো নিশ্চিত করছে, সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া পাঁচ কোচের মধ্যে মাইক হেসন বাকিদের চেয়ে এগিয়ে। বিসিবি সভাপতি নাজমুল হাসান এবং বোর্ডের কয়েকজন পরিচালকও তার প্রতি আগ্রহী।

কিন্তু ক্রিকইনফো যখন হেসনকে বাংলাদেশের কোচ হিসেবে এগিয়ে রাখছে, তখন নিউজিল্যান্ডের এক পত্রিকা জানাচ্ছে, পাকিস্তান দলে আর্থারের রেখে যাওয়া জায়গার কথা চিন্তা করছেন হেসন।

Reneta

নিউজিল্যান্ডের পত্রিকা ‘স্টাফ ডট কো ডট এনজেড’ বলছে, কিউইদের ছয় বছর কোচিং করানো এবং ম্যাককালাম-উইলিয়ামসনদের ২০১৫ বিশ্বকাপের ফাইনালে তোলা হেসন চান আর্থারের ফাঁকা জায়গা পূরণ করতে। তাছাড়া পিসিবিও হেসনের সঙ্গে যোগাযোগ করেছে।

গত বছর নিউজিল্যান্ড দলের কোচের পদ থেকে পদত্যাগ করেন হেসন। তার জায়গায় কিউইদের দায়িত্ব নেন গ্যারি স্টিড। হেসনের দেখানো পথে হেঁটে এবারো বিশ্বকাপের ফাইনাল খেলে নিউজিল্যান্ড। তবে ইংল্যান্ডের কাছে নিয়মের মারপ্যাঁচে শিরোপা হাতছাড়া হয় তাদের।

বেশ কয়েকটি জাতীয় দল যখন হেসনকে পেতে চাইছে, তার মধ্যেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিসিবিবিসিবিলিড স্পোর্টসহেসন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT