ক্রিকেট

বাংলাদেশের ওয়ানডে দলে চার পরিবর্তন

বাংলাদেশ নারী ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশের মেয়েরা সবশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল মার্চে অষ্ট্রেলিয়ার বিপক্ষে। ৮ মাস পর মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। মিরপুরেই হবে সব ম্যাচ। এরপর টি-টুয়েন্টি সিরিজের ভেন্যু সিলেট। 

ওয়ানডে সিরিজের জন্য সোমবার রাতে দল ঘোষণা করেছে বিসিবি। বাদ পড়েছেন দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি ও ফারজানা হক লিসা।

ফিরেছেন জাহানারা আলম, শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা।

২২ ডিসেম্বর ঢাকায় আসবে আইরিশ মেয়েরা। ২৭ ডিসেম্বর শুরু মাঠের লড়াই।

বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক পিংকি, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা।

বিষয়:বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ মিরপুর মেয়েদের ক্রিকেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…