চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউড তারকাদের হলিউড ‘ক্রাশ’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৪ পূর্বাহ্ণ ২০, মে ২০২১
অন্যান্য, বিনোদন
A A
বিশ্বের জনপ্রিয় বলিউড তারকাদের হলিউড ক্রাশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাবিশ্ব জুড়ে বলিউড তারকাদের রয়েছে লক্ষ কোটি ভক্ত। কিন্তু এই তারকাদেরও যে পছন্দের তারকাদের উপর ‘ক্রাশ’ রয়েছে সেটি তাদের অনেক ভক্ত অনুরাগীদের কাছেই অজানা।

হ্যাঁ, ঠিকই পড়ছেন বলিউডের অনেক তারকারই ‘ক্রাশ’ রয়েছে। যাদের ক্রাশের পাত্র/পাত্রী মূলত হলিউডের জনপ্রিয় বেশ কিছু তারকা! চলুন এক নজরে জেনে নেওয়া যাক বলিউডের কোন তারকার হলিউডের কোন তারকার উপর ‘ক্রাশ’ রয়েছে:

শাহরুখ খান-অ্যাঞ্জেলিনা জোলি
সারা বিশ্ব জুড়ে খ্যাতি রয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের। নারী-পুরুষ নির্বিশেষে সকলের পছন্দের তালিকায় রয়েছেন তিনি। তবে শাহরুখের নারী ভক্তের সংখ্যা যেন অন্য যে কোন অভিনেতার চেয়েই বেশি। কিন্তু এত যশ-খ্যাতির পর বলিউড বাদশার ‘ক্রাশ’ হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। যদিও হলিউডের কোন সিনেমাতেই বলিউড বাদশার অভিনয় করার সুযোগ এখনো হয়ে ওঠেনি। তবে একবার এক সাক্ষাৎকারে এসআরকে বলেছিলেন, কখনো যদি অ্যাঞ্জেলিনা জোলির বিপরীতে অভিনয়ের সুযোগ পান তবে দ্বিতীয় বার তিনি ভাববেন না।

দীপিকা পাডুকোন-লিওনার্দো ডিক্যাপ্রিও
বর্তমান সময়ে বলিউডের অন্যতম জনপ্রিয় এবং আবেদনময়ী অভিনেত্রী হিসেবে পরিচিত দীপিকা পাডুকোন। যার জন্য লক্ষ লক্ষ পুরুষের ঘুম হারাম! কিন্তু এই বলিউড সুন্দরীর মনে জায়গা দখল করে রেখেছেন হলিউডের মেধাবী তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও। শুধু তাই নয়, একবার এক সাক্ষাৎকারে দীপিকা বলেছিলেন তার এবং তার বোনদের শোবার ঘরে হলিউডের এই তারকার বিশাল একটি পোস্টার রয়েছে, যেটিতে কিনা তারা প্রতিরাতে ঘুমতে যাওয়ার আগে গুড নাইট কিস দিয়ে থাকেন!

রণবীর কাপুর-জেসিকা বিয়েল
বলিউডের চকলেট বয় খ্যাত অভিনেতা রণবীর কাপুর। যার জন্য পাগল হাজারো নারীর মন। তবে রণবীরের ‘ক্রাশ’ হিসেবে বরাবরই একজনেরই নাম সামনে এসেছে। যিনি হলেন ‘ধক ধক’ গার্ল খ্যাত মাধুরী দীক্ষিত। তবে হলিউড তারকাদের ক্ষেত্রে রণবীরের ‘ক্রাশ’ হিসেবে পরিচিত জেসিকা বিয়েল। যার সিনেমা কখনোই মিস করেন না রণবীর।

Banglabid

রানী মুখার্জি-ব্র্যাড পিট
‘মারদানি’ অভিনেত্রী রানী মুখার্জির ‘ক্রাশ’ হলিউডের ব্র্যাড পিট। এই অভিনেতার সাবেক স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলি আর জেনিফার অ্যানিস্টোনকে নিশ্চয়ই খুব হিংসা হতো রানীর।

প্রীতি জিনতা-টম ক্রুজ
প্রীতি জিনতার হাসিতে পাগল কত শত পুরুষ। আর প্রীতি পাগল একজন পুরুষের মিষ্টি হাসিতে। তিনি হলিউডের বিখ্যাত অভিনেতা টম ক্রুজ। এই সুদর্শন অভিনেতাকে বেজায় পছন্দ প্রীতির।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বলিউডবলিউড তারকালিড বিনোদনহলিউডহলিউড তারকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোজিনার জন্য নাট্যযাত্রা

পরবর্তী

যশোরে ভারতফেরত শিশুর শরীরে করোনা

পরবর্তী
যশোরে করোনা আক্রান্ত শিশুর জন্য আইসোলেশন ওয়ার্ডের প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

যশোরে ভারতফেরত শিশুর শরীরে করোনা

মোশাররফের চরিত্রের সঙ্গে কঙ্কাল চোরের দৃশ্য, রহস্যময় পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মর্মস্পর্শী প্রেমের গল্পে মোশাররফের ‘কঙ্কাল চোর’

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT