চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশাল টু মুম্বাই: ভার্চুয়ালি বাগদান পরিচালক রনীর, বিয়ে আগস্টে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৩ অপরাহ্ণ ২০, জুলাই ২০২১
বিনোদন
A A

বরিশাল সদরের মেয়ে নাসিরা জাহান অনন্যার সঙ্গে ‘বসগিরি’ খ্যাত ঢাকাই সিনেমার আলোচিত পরিচালক শামীম আহমেদ রনীর ফেসবুকে পরিচয় ছিল প্রায় চার বছর। সেই সূত্রে বন্ধুত্ব। ২০১৯ সালের ৮ নভেম্বরে বন্ধুত্ব গড়ায় মন দেয়া নেয়ায়।

অবশেষে সেই প্রেম বিয়েতে গড়াচ্ছে মেন্টাল, বসগিরি, শাহেনশাহ সিনেমাগুলোর পরিচালক রনীর।

রবিবার (১৮ জুলাই) অনন্যার সঙ্গে পরিচালক রনীর বাগদান সম্পন্ন হয়েছে। পাত্র-পাত্রীর দুই পরিবারের সদস্যরা উপস্থিত থাকলেও স্বশরীরে ওই অনুষ্ঠানে ছিলেন না রনী। মজার ব্যাপার ঘটেছে এখানে!

Banglabid

বাগদান অনুষ্ঠানে রনির বাবা-মাসহ পাত্রী অনন্যার বাবা-মা উপস্থিত থাকলেও পরিচালক রনী ছিলেন মুম্বাইতে। ভার্চুয়ালি তাদের বাগদান সম্পন্ন হয়েছে বলে জানান শামীম আহমেদ রনী।

মুম্বাই থেকে মুঠোফোনে চ্যানেল আই অনলাইনকে শামীম আহমেদ রনী বলেন, রবিবার ভোরের ফ্লাইটে কলকাতা থেকে মুম্বাই এসেছি। প্রায় একই সময় ঢাকা থেকে আমার বাবা-মা বরিশালে গেছেন। আমি মুম্বাই থাকলেও মন পড়েছিল বাগদান অনুষ্ঠানে।

শামীম আহমেদ রনী জানান, তার মুম্বাই যাওয়ার কারণ আন্তর্জাতিক মানের সিনেমা নির্মাণের পরিকল্পনার মিটিং করা। আগামী আগস্টে ১৫ দিনের বিরতি পাবেন। সেই ফাঁকে বিয়েটা সেরে ফেলতে চান। নইলে আগামী বছর জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Reneta

রনী বলেন, ১৩ আগস্ট বিয়ে হবে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে থাকলে ধুমধাম আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা আছে। নইলে ঘরোয়াভাবেই বিয়ে সম্পন্ন হবে।

এরআগে রনী বিয়ে করেন মডেল ও অভিনেত্রী তমা খানকে। যিনি ২০১৯ সালে ‘আত্মহত্যা’ করেন।

রনীর বাগদত্তা অনন্যা বরিশাল বিএম কলেজে বিএ অর্নাসে পড়ছেন বলে জানান ‘রংবাজ’ সিনেমার এই পরিচালক। রনী যোগ করে বলেন, অনন্যা প্রচণ্ডভাবে তমাকে রেসপেক্ট করে। এটি আমাকে খুব স্পর্শ করে। তাছাড়া সে প্রচণ্ড কেয়ারিং। যেটা আমার জন্য খুব দরকারি। বছর দুয়েক আগে জীবনের বাজে সময় পার করছিলাম। তখন অনন্যা তার অবস্থান থেকে মানসিকভাবে আমাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছে। সেই থেকে তার প্রতি আমার দুর্বলতা বাড়ে ও একসময় প্রেম হয় দুজনের মধ্যে।

বসগিরি ও ধ্যাততেরিকি ছাড়া শামীম আহমেদ রনীর পরিচালনায় বেশির ভাগ সিনেমা প্রযোজনা করছে শাপলা মিডিয়া। এই পরিচালকের মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলো বিক্ষোভ, বুবুজান, লাইভ।

এছাড়া তার নির্মাণাধীন সিনেমার মধ্যে আছে কলকাতার দেবের কমান্ডো, বনি-কৌশনীকে নিয়ে লাগ ভেলকী লাগ, ছুটি। আরও কলকাতার সিনেমা চক্কর, অগ্নিবীণা, ধাঁধা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্যাআগস্টপরিচালকবরিশালবসগিরিবাগদানবিয়েমুম্বাইমেন্টালরনীলিড বিনোদনশামীম আহমেদ রনীশাহেনশাহসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিনাজপুরের ১৮ বিদ্যালয়ের কেউ পাস করেনি

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

আগুনে পুড়ে মৃত্যু ১৬ সহকর্মীর, চুল কাটাতে গিয়ে বাঁচলেন হাবিবুর

আগস্ট ১০, ২০২৬

সৌদিতে কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষায় কমেছে পাসের হার এবং জিপিএ-৫

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT