চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর ছবি আঁকতে রংপুর থেকে হেঁটে টুঙ্গিপাড়ায় রিকশাচালক রফিকুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৬ অপরাহ্ণ ২০, জুলাই ২০১৯
গোপালগঞ্জ, জনপদ
A A

আসাদুজ্জামান বাবুল: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শায়িত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে রংপুর থেকে হেঁটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন রিকশা চালক রফিকুল ইসলাম রফিক।

জেলায় জেলায় বঙ্গবন্ধুর ছবি আঁকা ও জাতির পিতার কবর জিয়ারতের স্বপ্ন বাস্তবায়নেই তার এই পদযাত্রা।

স্থানীয় গণমাধ্যম কর্মীদের রফিকুল ইসলাম জানান: ৭১ সালে বঙ্গবন্ধুর ভাষণ শোনার পর থেকেই তিনি জাতির পিতার ভক্ত। এরপর থেকেই বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর ছবি আঁকতে থাকেন তিনি।

গত ১৩ জুন রংপুর জেলা প্রশাসকের অনুমতি নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর ছবি আঁকতে এবং কবর জিয়ারত করার উদ্দেশে হেঁটে রওয়ানা করেন রফিকুল।

৩৫ দিন পর গত ১৮ জুলাই তিনি গোপালগঞ্জে পৌঁছে জেলা প্রশাসকের কার্যালয়ের বরান্দায় বঙ্গবন্ধুর একটি ছবি আঁকেন। এরপর গতকাল ২০ জুলাই তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধে পৌঁছে জাতির পিতার ছবি আঁকেন।

এর আগে রফিকুল ১১ জেলার ২৬টি স্থানে বঙ্গবন্ধুর ছবি এঁকে একটি করে পরিবেশবান্ধব কৃষ্ণচূড়া গাছ রোপন করেন।

Reneta

এরই ধারাবাহিকতায় আগামী ৪ আগস্ট গণভবনে বঙ্গবন্ধুর একটি ছবি এঁকে ও একটি গাছ রোপনের পর এই পদযাত্রা শেষ করবেন বলেও জানান তিনি।

পেশায় রিকশাচালক রফিকুল ইসলামের বাড়ী রংপুর শহরের তাজহাটা বাবুপাড়া এলাকায়। স্ত্রী রাশিদা বেগম দুই মেয়ে ও তিন ছেলেসহ বাবাকে নিয়ে এক বাড়িতেই বসবাস করেন তিনি।

ছেলেদের হাতে সংসারের দায়িত্ব বুঝিয়ে দিয়ে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা নিয়েই সপ্ন পূরণে ঘর থেকে বের হয়েছেন ৫৯ বছর বয়সী এই মানুষটি। রিকশা চালানোর পাশাপাশি প্রেস শ্রমিকের কাজও করেছেন তিনি। সেই অভিজ্ঞতা থেকেই সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ ভবনের দেয়ালে দেয়ালে বঙ্গবন্ধুর ছবি এঁকেছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ছবিবঙ্গবন্ধুরফিকুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপ ফাইনাল: প্রথমার্ধে এগিয়ে মোহামেডান

মে ২০, ২০২৬

‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ নিয়ে কাল আসছে নতুন ওটিটি

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

টিকা স্বল্পতার বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছিল ইউনিসেফ

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

দুই মাস পর হরমুজ প্রণালি অতিক্রম করেছে দুটি চীনা ট্যাংকার

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ব্যক্তি উদ্যোগেও সরকারি খাল খনন করা যাবে’

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT