বাংলাদেশ

বইমেলা সাময়িক বন্ধ

বইমেলা সাময়িক বন্ধ

আকস্মিক ঝড়-বৃষ্টির কারণে একুশে বইমেলা কিছুক্ষণ বন্ধ রেখে আবার খুলে দেয়া হয়েছে।  সকাল থেকে কয়েক দফায় হালকা থেকে ভারী বৃষ্টির কারণে বইমেলার বেশীরভাগ স্টলে পানি ঢুকে যায়। ক্ষতিগ্রস্ত হয় বাংলা একাডেমির প্যাভিলন। 
মেলার বাউন্ডারিগুলো ভেঙে গেছে।  বৃষ্টির পানি আটকে আছে মেলা চত্বরে।  আটকে থাকা পানি সরানোর জন্য যন্ত্র আনা হয়েছিল।  তবে বেলা আড়াইটার দিকে আবারও বৃষ্টি শুরু হলে পানি সরানোর কাজ বন্ধ করে দেওয়া হয়।
এ পরিস্থিতিতে মেলা সাময়িক বন্ধ রাখা হয়।  ছুটির দিন ছাড়া বাকি দিনগুলোতে বইমেলা শুরু হয় বিকাল ৩টায়, চলে রাত ৮টা পর্যন্ত। তবে বৃষ্টির কারণে বুধবার তা সাময়িক বন্ধ থাকার পর চালু হয় বিকাল সাড়ে ৫টায়।
এ সময় তথ্যকেন্দ্র থেকেও ঘোষণা আসতে থাকে মেলা চালুর। মেলায় ঢুকতে অধীর আগ্রহে অপেক্ষা করতে দেখা গেছে অনেক বইপ্রেমীকে।  মেলার গেট খোলার পর তারা সারিবদ্ধভাবে ঢোকেন।  সন্ধ্যা সাড়ে ছটায় মেলা বন্ধ ঘোষণা করা হয়।
ঝড়ো হাওয়ায় উদ্যান অংশের অনেকগুলো স্টল ক্ষতিগ্রস্ত হতে দেখা যায়।  বৃষ্টির ঝাপটায় সোহরাওয়ার্দী উদ্যান অংশের বেশিরভাগ স্টলেই কিছু না কিছু বই ভিজে গেছে।  কারও কারও ক্ষতির মাত্রার ছিল অনেক বেশি।

বিষয়:বইমেলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…