চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুটপাত খালি, রহস্য কি?

সারওয়ার-উল-ইসলামসারওয়ার-উল-ইসলাম
৯:১৬ পূর্বাহ্ণ ০৯, অক্টোবর ২০১৯
মতামত
A A

শুদ্ধি অভিযানের পর ঢাকার অনেক ফুটপাত খালি হয়ে গেছে। নেই হকারদের হইচই। নির্বিঘ্নে হাঁটা যায়। তারপরেও কোথাও কোথাও হকাররা চেষ্টা করে তাদের পসরা সাজাতে। কিন্তু পুলিশের গাড়ি আসছে শোনা মাত্র তড়িঘড়ি করে পসরা নিয়ে দৌড়ে পালায়।

কিছুদিন আগ পর্যন্ত পত্রপত্রিকা ও বিভিন্ন টেলিভিশনে সংবাদ প্রকাশের পরেও ফুটপাতের জায়গা দখল করে দোকানপাট বসানো ঠেকানো যায়নি।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলররা তাদের নেতাকর্মীদের দিয়ে দোকানপাট বসিয়ে দিনের পর দিন চাঁদাবাজি করে মাসে পঁচিশ-তিরিশ লাখ টাকা কামাতো। সেই টাকা থানা-পুলিশ থেকে শুরু করে স্থানীয় সাংসদের কাছেও পৌঁছে যেত। এরকম অভিযোগ অস্বীকার করে কাউন্সিলররা সাংবাদিকদের বলতো ‘এলাকার দুষ্টু ছেলেরা দোকান থেকে চাঁদা তুলে চা-নাশতা খায়। বললেও শোনে না।’

আবার এক কাউন্সিলর বলেছিলেন, ‘আগের বিএনপির সরকারের সময় যারা ফুটপাতে দোকান বসিয়ে চাঁদা তুলতো এখন তারাই চাঁদা তুলছে।’ পত্রিকা এবং টেলিভিশনের খবরে কাউন্সিলরদের এরকম বক্তব্য আমাদের মনে হাসির খোরাকই জুগিয়েছিল। অর্থাৎ নিজেদের ধোয়া তুলশি পাতা হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে।

রাজধানীর এরকম অনেক ব্যস্ততম এলাকার মধ্যে একটি হচ্ছে মিরপুর ১০ নম্বরের গোল চত্বর। চারদিকে চলে গেছে চারটি প্রধান সড়ক।

এই সড়কের দুই পাশেই ফুটপাত দখল করে বসানো হতো দোকানপাট। কাপড় চোপড় থালা বাসন চুড়ি জুতাসহ নানা ধরনের দোকানগুলোতে পুরো মিরপুরের মানুষ যেন হুমড়ি খেয়ে পড়তো বিকেল থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত।

Reneta

সাম্প্রতিক সময়ে শুদ্ধি অভিযান শুরুর পর থেকে ঢাকা শহরের অন্য এলাকার মতো মিরপুরের ১০ নম্বর গোল চত্বরের আশেপাশের ফুটপাতে আর তেমন দোকান দেখা যাচ্ছে না। এর কারণ কি?

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, ছাত্রলীগের পর যুবলীগ, এরপর আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরা হবে। দুর্নীতির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।

এ ঘোষণার পর থেকেই যে সব এলাকায় প্রতিদিন চাঁদাবাজি চলতো ফুটপাত দখল করে, সেসব এলাকার দোকানপাট তুলে নিয়ে খালি করা হয়েছে।

এ থেকে কি এই প্রমাণ হচ্ছে না যে, এইসব ফুটপাতের দোকান থেকে সরকারি দলের যুব সংগঠনের নেতাকর্মীরা চাঁদা তুলতো নিয়মিত? যে টাকার খবর প্রকাশিত হয়ে গেলে দুদক হানা দেবে। ব্যাংক হিসাবের খবর নেয়া হবে। এই ভয়ে তড়িঘড়ি করে যুব সংগঠনের নেতাকর্মীরা দোকান তুলে নিতে বলেছে।
আর যদি তা না হয় তা হলে এই ফুটপাত খালি হওয়ার রহস্য কি?

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চাঁদাবাজিহকার
শেয়ারTweetPin

সর্বশেষ

যে কারণে ‘নতুন স্বীকৃতি’ পেতে যাচ্ছেন প্রিয়াঙ্কা!

এপ্রিল ২৭, ২০২৬

হৃদয়-শামীমের ঝড়ো ব্যাটিংয়ে রেকর্ড গড়া জয় বাংলাদেশের

এপ্রিল ২৭, ২০২৬

কৌশলগত কারণে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে নেই মুরাদ

এপ্রিল ২৭, ২০২৬

বাফুফের অধীনে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৫ ন্যাশনাল ট্রায়াল

এপ্রিল ২৭, ২০২৬

‘ফিউচার স্টারস’ নামে ফিরল বল বয় সংস্কৃতি

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT